স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে নিজের ১০ বছর বয়সী ছেলেকে বাড়ি থেকে বহু দূরে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে পালিয়ে গেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক বাবা। রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট সীমান্ত এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বলে বুধবার স্থানীয় পুলিশ জানিয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে বাড়ি থেকে অনেক দূরে বাংলাদেশ সীমান্তে নিজের ছেলেকে রেখে পালিয়ে যান ওই বাবা। পরে আতঙ্কে কান্নাকাটি শুরু করে সে। তার কান্না শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। তারা শিশুটিকে সান্ত্বনা দিয়ে বসিরহাট থানায় খবর দেন।পরে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে থানায় নিয়ে যান এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। ১০ বছর বয়সী ওই শিশুর বাড়ি রাজ্যের উত্তর চব্বিশ পরগনার আশোকনগর থানার কাঠপোল এলাকায়।স্থানীয়রা বলেছেন, শিশুটির বাবা পিন্টু ঘোষ ও মা মাধবী ঘোষ প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়তেন। সম্প্রতি তাদের মাঝে ব্যাপক বিবাদ হয়। এরপর মাধবী ঘোষ স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যান এবং ছেলেকে শ্বশুরবাড়িতে রেখে যান। কয়েক দিন পর মঙ্গলবার রাতে পিন্টু ঘোষ ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। ছেলেকে মায়ের কাছে রাখার জন্য সেখানে যান বলে জানিয়েছেন তিনি।কিন্তু ছেলেকে নিতে অস্বীকৃতি জানান মা মাধবী ঘোষ। এ নিয়ে তাদের মাঝে ব্যাপক বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছেলেকে নিয়ে সীমান্ত এলাকার দিকে চলে যান পিন্টু ঘোষ। পরে বাড়ি থেকে দূরের এক সীমান্ত গ্রামের কাছে ছেলেকে একা রেখে পালিয়ে যান পিন্টু ঘোষ।পুলিশ বলেছে, ছেলের পোশাকের ব্যাগ নিয়ে তিনি মোটরসাইকেলে করে বসিরহাট সীমান্তের দিকে রওনা দেন। সীমান্তের কাছাকাছি পৌঁছে ছেলেকে নামিয়ে দেন। তারপর অন্ধকারের মাঝে গাড়ি ঘুরিয়ে দ্রুত চলে যান তিনি।বাবার এমন আচরণে হতভম্ব হয়ে পড়ে ছোট ছেলেটি। অচেনা জায়গায়, ঠাণ্ডায় রাতের অন্ধকারে ভয়ে কাঁপতে থাকে সে। তার কান্নার শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে সান্ত্বনা দেন। পাশাপাশি বসিরহাট থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে খাবার দেয় ও বাড়ির ঠিকানা জানতে চায়।শিশুটি নিজের বাড়ির ঠিকানা জানায়। পরে পুলিশ তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয় এবং তার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করে। বসিরহাট জেলা পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, ছেলেটিকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। তার বাবা-মাকে ডেকে দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।সূত্র: এনডিটিভিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুইডেনে যাত্রা শুরু খালেদা জিয়া মেমোরিয়াল ইনস্টিটিউটের
সুইডেনে যাত্রা শুরু খালেদা জিয়া মেমোরিয়াল ইনস্টিটিউটের

সুইডেন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল গবেষণামূলক প্রতিষ্ঠান খালেদা জিয়া মেমোরিয়াল ইনস্টিটিউট। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন খালেদা Read more

এবি পার্টিতে যোগদান, জামায়াত নেতা বহিষ্কার
এবি পার্টিতে যোগদান, জামায়াত নেতা বহিষ্কার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মো. আব্দুল্লাহ বাদশা 'আমার বাংলাদেশ পার্টি' (এবি পার্টি) যোগ দেওয়ায় তাকে দল থেকে Read more

জীবননগরে বোরো ধান কাটার শ্রমিক সংকটে দুশ্চিন্তায় চাষিরা
জীবননগরে বোরো ধান কাটার শ্রমিক সংকটে দুশ্চিন্তায় চাষিরা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শুরু হয়েছে বোরো ধান কাটার মহোৎসব। এ বছর ধানের ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। ধান কাটতে ব্যস্ত Read more

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ঘরবাড়ি ধ্বংস, ক্ষতিপূরণ চান ভারতীয়রা
পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ঘরবাড়ি ধ্বংস, ক্ষতিপূরণ চান ভারতীয়রা

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে ৪ দিনের তীব্র সামরিক যুদ্ধের অবসান ঘটেছে। তবে ভারত-অধিকৃত কাশ্মিরের সীমান্তবর্তী গ্রামের অনেক বাসিন্দা পাকিস্তানের Read more

ইসরায়েলের ১৮৯ পরমাণু ও সামরিক বিশেষজ্ঞের তথ্য প্রকাশ করল ইরান
ইসরায়েলের ১৮৯ পরমাণু ও সামরিক বিশেষজ্ঞের তথ্য প্রকাশ করল ইরান

ইসরায়েলের সংবেদনশীল গোপন তথ্য প্রকাশ করেছে ইরান। এর মধ্যে ইসরায়েলের ১৮৯ জন পরমাণু ও সামরিক বিশেষজ্ঞের বিস্তারিত তথ্যও রয়েছে। এগুলো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন