ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজারে চেম্বার খুলে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখতেন মো. জাহিদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি। করতেন অর্শ্ব–পাইলসের অস্ত্রোপচারও। দূরদূরান্ত থেকে রোগীরা ছুটে আসতেন তার কাছে। এভাবে দীর্ঘদিন তার ব্যবসা চলার পর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জানা গেছে, জাহিদুল ইসলাম একজন ভুয়া চিকিৎসক। চিকিৎসাবিদ্যালয় থেকে তার কোনো ধরনের সনদ নেই।বুধবার (৫ নভেম্বর) দুপুরে সদর বাজারের পরিবহন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাহিদুল ইসলামকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও অতিরিক্ত এক মাসের বিনাশ্রম কারাবাসের আদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাগুড়িয়া গ্রামের মৃত. লালু শেখের ছেলে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছে চিকিৎসক হিসেবে সনদ দেখতে চাইলে তিনি চিকিৎসকের কোনো প্রমাণ দেখাতে পারেননি। পরে ভুয়া চিকিৎসক পরিচয় দেওয়া জাহিদুল ইসলামকে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন ২০১০-এর (২২) ধারা অনুযায়ী তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড একইসঙ্গে দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, ‘জাহিদুল ইসলাম ভুয়া চিকিৎসকের পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। তাই তাকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে বিভাগীয় ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ
মির্জাপুরে বিভাগীয় ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ

টাঙ্গাইলের মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট উপপরিদর্শক (এসআই–নিরস্ত্র) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে মহেড়া পুলিশ ট্রেনিং Read more

শরীয়তপুরে বাণিজ্যিকভাবে গোলাপ চাষে নতুন সম্ভাবনা
শরীয়তপুরে বাণিজ্যিকভাবে গোলাপ চাষে নতুন সম্ভাবনা

লাল, গোলাপি আর সাদা রঙের অসংখ্য গোলাপ ফুটে আছে বিস্তীর্ণ বাগানজুড়ে। ফুলগুলো যেন নতুন গল্প শোনায়। সেই গল্প এক তরুণের Read more

ইরানের নেতৃত্বে নতুন সমীকরণ, আড়ালে থেকে বার্তা দিচ্ছেন মোজতবা খামেনি
ইরানের নেতৃত্বে নতুন সমীকরণ, আড়ালে থেকে বার্তা দিচ্ছেন মোজতবা খামেনি

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো ইরানের কুদস ফোর্সের প্রধান কমান্ডার ইসমাইল কানির একটি বিবৃতি ইরানি Read more

শেরপুরে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান
শেরপুরে  ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান

বগুড়ার শেরপুর পৌর এলাকায় ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌরসভা কর্তৃপক্ষ।  শনিবার (২৪ মে) দুপুর ১২টা Read more

ভারতে যাওয়ার টিকিট কেটে বিপাকে বিমান যাত্রীরা
ভারতে যাওয়ার টিকিট কেটে বিপাকে বিমান যাত্রীরা

চিকিৎসার নিতে ভারতে যাওয়ার জন্য ফয়সাল নামের একজন যাত্রী ৪ মে তারিখে ঢাকা-চেন্নাই রুটের ৮মে তারিখের  জন্য বাংলাদেশ বিমানের একটি Read more

নোয়াখালীতে টুপি নিয়ে বিরোধ, মাদরাসায় সহপাঠীকে জবাই করে হত্যা
নোয়াখালীতে টুপি নিয়ে বিরোধ, মাদরাসায় সহপাঠীকে জবাই করে হত্যা

নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘুমন্ত এক মাদরাসা ছাত্রকে বিভৎসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ছাত্রকে আটক করা হয়েছে।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন