আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াভিত্তিক ৫টি ব্যাংক মার্জার বা একীভূত করতে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ব্যাংকগুলোর হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।আজ বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে এ বিষয়ে চিঠি দিয়েছে। ব্যাংকগুলোর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছে।পৃথক পৃথক চিঠিতে বলা হয়েছে, ৫ নভেম্বর থেকে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ কার্যক্রম স্থগিত করা করেছে। একই সঙ্গে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের অধী‌নে ব্যাংকগুলো পরিচালনা হবে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, একীভূত করে একটি নতুন সরকারি মালিকানাধীন ইসলামি ব্যাংক গঠন করা হবে। যার নাম হবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজকে পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে।এদিকে বুধবার ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের জরুরি তলব করেছেন গভর্নর। জানা গেছে, বৈঠকে তাদের আনুষ্ঠানিকভাবে বিষয়গুলো জানিয়ে দেওয়া হবে। তবে ইতোমধ্যে ব্যাংকগুলোর কোম্পানি সচিব গুলোকে এ সংক্রান্ত বিষয়গুলো হয়েছে।আজ বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এসব তথ্য জানাবে বলে জানা গেছে।এর আগে গত ৯ অক্টোবর সরকারি মালিকানাধীন ইসলামি ব্যাংক গঠনের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত  হয়।গত এক বছরেরও বেশি সময় ধরে এসব ব্যাংকের আর্থিক অবস্থা ধারাবাহিকভাবে খারাপ হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, তারল্য সংকট, বিশাল অঙ্কের শ্রেণিকৃত ঋণ, প্রভিশন ঘাটতি এবং মূলধন ঘাটতি— এসব কারণে ব্যাংকগুলো কার্যত দেউলিয়া অবস্থায় পৌঁছেছে। অনেকবার তারল্য সহায়তা দেওয়ার পরও এই ব্যাংকগুলোর অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং তাদের শেয়ারবাজার মূল্য মারাত্মকভাবে পড়ে গেছে এবং প্রতিটি ব্যাংকের নিট সম্পদ মূল্য বা নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ঋণাত্মক অবস্থায় রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় ঝড়ে গাছ চাপায় গৃহবধুর মৃত্যু
বাঘায় ঝড়ে গাছ চাপায় গৃহবধুর মৃত্যু

রাজশাহীর বাঘায় রোববার (৪ মে) বিকাল ৪টার দিকে গাছের নিচে চাপা পড়ে ফাইমা বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। Read more

নিউইয়র্ক কনস‍্যুলেটে আ. লীগের হামলার ঘটনায় একাধিক ব‍্যক্তি গ্রেপ্তার
নিউইয়র্ক কনস‍্যুলেটে আ. লীগের হামলার ঘটনায় একাধিক ব‍্যক্তি গ্রেপ্তার

নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে  আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে Read more

জয়পুরহাট চিনিকলে বকেয়া বেতন ও ইনক্রিমেন্টের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
জয়পুরহাট চিনিকলে বকেয়া বেতন ও ইনক্রিমেন্টের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

 জয়পুরহাট চিনিকলের বকেয়া বেতন, ইক্ষু উন্নয়ন সহকারীদের (সিডিএ) ইনক্রিমেন্ট ও মহার্ঘ ভাতার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিক-কর্মচারীরা। এসব নিরসনে ৪৮ ঘণ্টার Read more

বেনাপোলে ৬০ লাখ ৪৫ হাজার টাকার ভায়াগ্রা পাউডার আটক
বেনাপোলে ৬০ লাখ ৪৫ হাজার টাকার ভায়াগ্রা পাউডার আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৬০ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ২০১ কেজি ৫০০ গ্রাম ভায়াগ্রা পাউডারের চালান আটক করেছে Read more

অভাবের মিছিলে এক চিলতে হাসি, ছায়েদের স্বপ্ন পূরণ হলো একটি সাইকেলে
অভাবের মিছিলে এক চিলতে হাসি, ছায়েদের স্বপ্ন পূরণ হলো একটি সাইকেলে

মানুষের হাহাকার যেমন আকাশকে ভারী করে তোলে, তেমনি মানুষেরই ভালোবাসা কখনো কখনো মরুভূমিতে মরূদ্যান হয়ে ধরা দেয়। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন