খেলাধুলা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যামকে দেওয়া হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ উপাধি ‘নাইটহুড’। এই সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্বজুড়ে জনপ্রিয় এই সাবেক ফুটবলার।ব্রিটিশ রাজপরিবারের আয়োজিত এক অনুষ্ঠানে উইন্ডসর ক্যাসেলে ৫০ বছর বয়সে এই সম্মান গ্রহণ করেন বেকহ্যাম। এখন থেকে তার নামের আগে যুক্ত হবে ‘স্যার’ উপাধি।দীর্ঘ ও বর্ণিল ক্যারিয়ারে বেকহ্যাম খেলেছেন ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, পিএসজি, এসি মিলান এবং যুক্তরাষ্ট্রের এলএ গ্যালাক্সির হয়ে। জাতীয় দলের জার্সিতে ইংল্যান্ডের হয়ে ১১৫ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। ইংল্যান্ডের ইতিহাসে মাত্র দুইজন খেলোয়াড়ই তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন।বেকহ্যাম ইংল্যান্ডের হয়ে তিনটি বিশ্বকাপ ও দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে উঠে এসে ক্লাবটির হয়ে ছয়বার প্রিমিয়ার লিগ জয় করেন তিনি। ২০১৩ সালে মাঠের ফুটবলে ইতি টানলেও খেলার জগৎ থেকে দূরে যাননি; বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)-এর ক্লাব ইন্টার মায়ামির অন্যতম মালিক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এই ইংলিশ কিংবদন্তি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আজ (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে সারা বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এবারের Read more

রোববার সীমিত পরিসরে চলবে মেট্রোরেল
রোববার সীমিত পরিসরে চলবে মেট্রোরেল

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলিম ধর্মাবলম্বীদের দ্বিতীয় প্রধান এই উৎসব উপলক্ষে আজ শনিবার (০৭ Read more

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকে অনির্দিষ্টকালের অবরোধ, ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকে অনির্দিষ্টকালের অবরোধ, ১৪৪ ধারা জারি

সম্প্রতি নানা ঘটনা ও সহিংসতাকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলায় আইন-শৃঙ্খলার অবনতি ঠেকাতে (২৭ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে ১৪৪ ধারা জারি Read more

ডাকসু নির্বাচন স্থগিত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার
ডাকসু নির্বাচন স্থগিত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় আগামীকাল পর্যন্ত স্থগিত থাকবে। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে Read more

জাতীয় ঈদগাহে নামাজ আদায়ে যা আনা যাবে না
জাতীয় ঈদগাহে নামাজ আদায়ে যা আনা যাবে না

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে জাতীয় ঈদগাহে শুধু জায়নামাজ, ছাতা, মোবাইল ফোন আনা যাবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) Read more

সারা জীবন চাকরি করেও বেতন পাননি মাদ্রাসার সুপার
সারা জীবন চাকরি করেও বেতন পাননি মাদ্রাসার সুপার

নন এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ২৮ বছর সুপার পদে চাকরি করেও এমপিওভুক্তির আলোর মুখ দেখেনি দারুস সালাম মাদ্রাসাটি। দারুস সালাম মাদ্রাসার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন