যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার বাকোশপোল বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- চাঁদপুর গ্রামের অনন্ত কুমার দাসের ছেলে রনজিত কুমার (৪৯) ও তার স্ত্রী পাপিয়া দাস (৪০)।স্বজনরা জানিয়েছেন, দুপুর সাড়ে ১২ টার দিকে রনজিত ও পাপিয়া মোটরসাইকেল করে ঝিকরগাছা উপজেলা শহর থেকে মণিরামপুরের উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে বাকোশপোল বাজারে পৌঁছালে সামনে থেকে আসা একটি পাওয়ার টিলারের সাথে তাদের বহনকারী মোটরসাইকেলের সংঘর্ষ হয়।দুর্ঘটনায় তারা স্বামী স্ত্রী সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জোবাইদা জানান, রনজিত ও পাপিয়াকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। উভয়ের মাথায় প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালের মর্গে দায়িত্বরত যশোর কোতোয়ালি মডেল থানার পি এস আই জুয়েল রানা জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহত দম্পতির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান জানান, বাকোশপোল বাজারে মোটরসাইকেল ও পাওয়ার টিলারের সংঘর্ষ স্বামী-স্ত্রী মারা গেছেন বলে শুনেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে টাকার বিনিময়ে যুবশক্তির কমিটি গঠন করার অভিযোগ
কিশোরগঞ্জে টাকার বিনিময়ে যুবশক্তির কমিটি গঠন করার অভিযোগ

‘গণঅভ্যুত্থানের আহত ও শহীদদের আত্মত্যাগের সাথে বেইমানি করে টাকার বিনিময়ে যুবশক্তির কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করছেন নবগঠিত কমিটির Read more

৭০ ঊর্ধ্বে হজযাত্রীর স্বাস্থ্য সম্পর্কে জানানোর অনুরোধ
৭০ ঊর্ধ্বে হজযাত্রীর স্বাস্থ্য সম্পর্কে জানানোর অনুরোধ

আগামী বছর হজে যেতে এজেন্সির নিবন্ধিত ৭০ বছরের বেশি বয়সী হজযাত্রীর সংখ্যা চার হাজার ১৯৩ জন। সৌদি আরবের নির্দেশনার পরিপ্রেক্ষিতে Read more

গাজীপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার
গাজীপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এক বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি বাবুল মিয়াকে অবশেষে Read more

ধামইরহাট সীমান্তে মাদকসহ চোরাকারবারী আটক
ধামইরহাট সীমান্তে মাদকসহ চোরাকারবারী আটক

নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজোয়ান হোসেন (২৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) Read more

আনোয়ারায় বাকপ্রতিবন্ধীর বাড়িতে হামলা, দেয়াল ভাঙচুর ও গেইট লুটের অভিযোগ
আনোয়ারায় বাকপ্রতিবন্ধীর বাড়িতে হামলা, দেয়াল ভাঙচুর ও গেইট লুটের অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুর চায়না ইকোনমিক জোন এলাকায় এক বাকপ্রতিবন্ধীর বাড়িতে হামলা, দেয়াল ভাঙচুর ও লোহার গেইট লুটের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন