মৌসুমের শুরু থেকেই একের পর এক জয়ে দুর্দান্ত ছন্দে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের এবারের ম্যাচে এসে ছন্দপতন ঘটল স্প্যানিশ জায়ান্টদের। অ্যানফিল্ডে লিভারপুলের কাছে হেরেছে জাভি আলোনসোর শিষ্যরা।মঙ্গলবার (৪ নভেম্বর) ১-০ গোলে জিতেছে আন্দ্রে স্লটের দল। ‘অল রেড’দের হয়ে একমাত্র গোলটি করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। এদিন পুরো ম্যাচে বল দখলে পিছিয়ে থাকলেও রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়ার ভালোই পরীক্ষা নিয়েছে স্বাগতিকরা। পুরো ম্যাচে ১৭টি শট নিয়েছে তারা। যার ৯টি ছিল লক্ষ্যে। আর নিজেদের খুঁজে ফেরা রিয়ালের আট শটের কেবল দুটিই লক্ষ্যে ছিল।এদিন শুরু থেকেই রিয়াল শিবিরে ভীতির ছড়াতে থাকে ‘অল রেড’রা। ম্যাচের ১০তম মিনিটে বাইলাইনে বল খু্ঁইয়ে বসে রিয়াল। এতে দারুণ সুযোগ পেয়ে বসে লিভারপুল। তবে ম্যাক অ্যালিস্টার তা কাজে লাগাতে পারেনি। এরপর ধীরে ধীরে পজিশন ধরে আক্রমণের চেষ্টা করতে থাকে রিয়াল। তবে সেই চেষ্টা থেকে চেষ্টার মধ্যে। বলার মতো তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি ভিনি-এমবাপ্পেরা। উল্টো ২৭তম মিনিটে ‘কাউন্ডার অ্যাটাকে’ গোলের দারুণ সুযোগ তৈরি করে লিভারপুল। কিন্তু অসাধারণ নৈপুণ্যে সে যাত্রায় রিয়ালের জাল অক্ষত রাখেন কোর্তোয়া। ওয়ান-অন-ওয়ানে সোবোসলাইয়ের জোরাল শট এগিয়ে এসে পা দিয়ে আটকান গোলরক্ষক।৪৩তম মিনিটে আবারও কোর্তোয়ার নৈপুণ্যে রক্ষা পায় সফরকারীদের। ডি-বক্সের বাইরে থেকে সোবোসলাইয়ের জোরাল শট ঝাঁপিয়ে আটকান বেলজিয়ান গোলরক্ষক।দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় লিভারপুল। শুরু থেকে কর্তোয়া বেশ কয়েকটি বল আটকালেও শেষ রক্ষা হয়নি। ৬১তম মিনিটে সোবোসলাইয়ের ক্রসে ম্যাক অ্যালিস্টারের হেডে সেই প্রাচীর ভেঙে যায়। গোল হজমের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি রিয়াল, ম্যাচ শেষ হয় ১–০ ব্যবধানে লিভারপুলের জয়ে।৮৬ মিনিটে ডান দিক থেকে সালাহর নেওয়া শট ফিরিয়ে দেন কোর্তোয়া। ফিরতি বলে সালাহর দ্বিতীয় প্রচেষ্টাও ঠেকিয়ে দেন রিয়ালের ডিফেন্ডার এদের মিলিতাও।মৌসুমে এই প্রথমবারের মতো কোনো ম্যাচে গোলহীন থাকল রিয়াল মাদ্রিদ। চার ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে তারা এখন লিগ টেবিলের পাঁচ নম্বরে, সমান পয়েন্ট নিয়েই ছয়ে অবস্থান করছে লিভারপুল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইটেম গান থেকে বিরতির ঘোষণা প্রীতমের
আইটেম গান থেকে বিরতির ঘোষণা প্রীতমের

ড্যান্স ঘরানার গানে আলাদা পরিচিতি আছে সংগীত পরিচালক ও শিল্পী প্রীতম হাসানের। ক্যারিয়ারের শুরুতে তার ‘বিয়ানসাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’ থেকে Read more

বাধ্যতামূলক অবসরে এনবিআরের ২ কর্মকর্তা
বাধ্যতামূলক অবসরে এনবিআরের ২ কর্মকর্তা

কোনো ধরনের বৈধ উৎস ছাড়া চীন থেকে ৭২১ কোটি টাকা দেশে এনে রেমিট্যান্স হিসেবে প্রদর্শনের সুযোগ দেন কর অঞ্চল-৫ এর Read more

পুঠিয়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
পুঠিয়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার পীরগাছা Read more

ট্রেনে ফিরতি যাত্রায় ১৩ জুনের টিকিট বিক্রি শুরু
ট্রেনে ফিরতি যাত্রায় ১৩ জুনের টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য আগামী Read more

নোয়াখালীতে ২১ দিনেও উদ্ধার হয়নি অপহৃত ২ বোন!
নোয়াখালীতে ২১ দিনেও উদ্ধার হয়নি অপহৃত ২ বোন!

নোয়াখালী সদর উপজেলায় অপহরণের ২১ দিন পরও ২ বোনকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে Read more

উরুগুয়েকে বিধ্বস্ত করে কোপা ফাইনাল ও অলিম্পিকে ব্রাজিল
উরুগুয়েকে বিধ্বস্ত করে কোপা ফাইনাল ও অলিম্পিকে ব্রাজিল

মেয়েদের কোপা আমেরিকায় বরাবরই ফেভারিট ব্রাজিল। নয় আসরের মধ্যে আটবারই তারা শিরোপা উৎসব করেছে। দশম সংস্করণের সেমিফাইনালে আজ (বুধবার) উরুগুয়েকে ৫-১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন