ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার ভারতের প্রশংসা করে জানিয়েছেন, দুই দেশের সম্পর্ক এখন ‌‌আগের যে কোনো সময়ের চেয়ে অনেক শক্তিশালী  এবং ভারত আমাদের পাশে ছিল, আমরা তা চিরকাল স্মরণ করব। মঙ্গলবার (০৪ নভেম্বর) এনডিটিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ধারাবাহিকভাবে সম্পর্ক উন্নত করছি। ভারতের বন্ধুত্বের জন্য আমরা কৃতজ্ঞ। ভারত ও ইসরাইল শিগগিরই প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। প্রতিরক্ষা, কৃষি ও অর্থনৈতিক ক্ষেত্রেও আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহ রয়েছে।২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ভারতের দ্রুত নিন্দা জানানোর ঘটনায় নয়াদিল্লির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সার বলেন, আমরা কখনো ভুলব না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিলেন সেই ভয়াবহ দিনের প্রথম বিশ্ব নেতা, যিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করেছিলেন। ভারত আমাদের পাশে ছিল, আমরা তা চিরকাল স্মরণ করব।ইসরাইল-ফিলিস্তিন সঙ্কটের দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে গিডিয়ন সার বলেন, বর্তমান পরিস্থিতিতে এমন একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়; যা আমাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।তিনি বলেন, আমরা অতীতের ভুল থেকে শিখেছি এবং সেই ভুল আর করব না। ট্রাম্পের শান্তি পরিকল্পনাই এখন একমাত্র বাস্তবসম্মত পথ।গিডিয়ন সার বলেন, ইসরাইলের লক্ষ্য হলো হামাসের সামরিক ক্ষমতা ধ্বংস ও গাজার শাসনব্যবস্থা পরিবর্তন করা। হামাস প্রকাশ্যে প্রতিপক্ষের লোকজনকে হত্যা করছে। জনগণের মাঝে ভীতি ছড়ানোর লক্ষ্যে হামাস এটি করছে। আমরা এই সন্ত্রাসী শাসনের অবসান ঘটাতে চাই।তিনি বলেন, সন্ত্রাসবাদের অভিজ্ঞতা ভারত ও ইসরাইলের একই রকম। ভারত লস্কর-ই-তৈয়বার মতো সংগঠনকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমরা গোয়েন্দা তথ্য, প্রযুক্তি ও প্রতিরক্ষার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করছি। সন্ত্রাসবাদ মোকাবিলায় ইসরাইলের অভিজ্ঞতা সবচেয়ে বেশি এবং আমরা তা ভারতের সঙ্গে ভাগাভাগি করার জন্য প্রস্তুত।গিডিয়ন সার বলেন, নতুন প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা কাঠামো তৈরি হচ্ছে; যা দুই দেশের সম্পর্ককে একটি বাস্তব কৌশলগত অংশীদারিত্বে রূপ দিচ্ছে। সাক্ষাৎকারের শেষের দিকে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি ও নেতানিয়াহুর মধ্যে সম্পর্ক অত্যন্ত উন্মুক্ত ও কৌশলী। আমি আশা করি, তারা শিগগিরই সাক্ষাৎ করবেন। ভারত ভবিষ্যতের প্রতীক আর ইসরাইল আঞ্চলিক শক্তি। আমরা ঐক্যবদ্ধভাবে বড় কিছু করতে পারব।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে রাস্তায় সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, পথচারীদের দুর্ভোগ
তারাগঞ্জে রাস্তায় সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, পথচারীদের দুর্ভোগ

রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ বাজার থেকে উপজেলা যাওয়ার রাস্তায় তারাগঞ্জ কেন্দ্রীয় দূর্গা মন্দির থেকে বীর মুক্তিযোদ্ধা ডাঃ জয়নাল আবেদীনের বাড়ির Read more

মধ্যরাতে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে আহত ২০
মধ্যরাতে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে আহত ২০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে ২০ জনের মতো শিক্ষার্থী Read more

উলিপুরে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন, দিশাহারা নদ তীরবর্তী মানুষজন!
উলিপুরে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন, দিশাহারা নদ তীরবর্তী মানুষজন!

কুড়িগ্রামের উলিপুরে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন দেখা দিয়েছে। এতে দিশাহারা হয়ে পড়েছে নদ তীরবর্তী মানুষজন। গত তিনদিনে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের Read more

দেশে ফিরলেন প্রতারণার শিকার ১৮০ বাংলাদেশি
দেশে ফিরলেন প্রতারণার শিকার ১৮০ বাংলাদেশি

ভালো বেতনের চাকরির প্রলোভনে কিরগিজস্তানে নিয়ে গিয়ে প্রতারণার শিকার হয়ে ১৮০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার(১০ সেপ্টেম্বর) ভোরে কিরগিজস্তানের রাজধানী বিশকেক Read more

পরিবেশ সংরক্ষণে জাতীয় ঐক্যের ডাক তারেক রহমানের
পরিবেশ সংরক্ষণে জাতীয় ঐক্যের ডাক তারেক রহমানের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণে পাঁচটি প্রধান উদ্যোগ বাস্তবায়নের অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৫ জুন) Read more

বিনা ট্রান্সফার ফিতে বার্সা ছেড়ে আল নাসরে যোগ দিলেন মার্টিনেজ
বিনা ট্রান্সফার ফিতে বার্সা ছেড়ে আল নাসরে যোগ দিলেন মার্টিনেজ

ট্রান্সফার মার্কেটের বিশাল খবর এসেছে বার্সেলোনা শিবির থেকে। বার্সার রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনিগো মার্টিনেজ ছাড়ছেন ক্লাব। ৩৪ বছর বয়সী এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন