বিলবোর্ডে লেখা ‘সাবধান তীব্র দাহ্য পদার্থ। আশেপাশে চলাচল ও ধুমপান সম্পূর্ণ নিষেধ’। বিপদ এড়াতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের সামনে স্থাপিত ৬ হাজার লিটারের হাইফ্লো ন্যাজাল ক্যানুলার তরল অক্সিজেন ট্যাংকের চারপাশে সতর্কতামূলক বিলবোর্ড লাগিয়ে দেয় কর্তৃপক্ষ। কিন্তু কে শোনে কার কথা। ট্যাংকের পাশের হাসপাতালের প্রথম গেটে হোটেল-রেস্টুরেন্টে আগুন জালানো হচ্ছে। আবার টোঙ দোকানে দাঁড়িয়ে মতোযে যার সিগারেট জ্বালাচ্ছেন। মানুষের সচেতনতার অভাবে ঝুঁকি বাড়ছে। যে কোন সময় বড় ধরণের বিপদ হতে পারে।জানা গেছে, ২০২১ সালের ২৯ জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় হাইফ্লো ন্যাজাল ক্যানুলার অক্সিজেন ট্যাংক।  তরল অক্সিজেন হলো দাহ্যপদার্থ হওয়ায় ট্যাংকের আশেপাশে সিগারেট জালানো অত্যন্ত ঝুঁকি। কারণ দাহ্য পদার্থে খুব সহজে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। যে কারণে ট্যাংকের চারপাশে সতর্কতামূলক বিলবোর্ড লাগানো হয়েছে। তারপরও মানুষ সচেতন হচ্ছে  না।সরেজমিনে দেখা গেছে, ঝুঁকিপূর্ণ ট্যাংকের পাশে রয়েছে হাসপাতালে প্রবেশের প্রথম গেট। অধিকাংশ সময় গেটটি বন্ধ থাকে। বন্ধ গেটের সামনের এলাকায় রয়েছে কয়েকটি টোঙ দোকান ও খাবারের হোটেল। সেখানে দাঁড়িয়ে অনেকেই ধুমপান করে। ট্যাংক প্রাচীরের গাঁ ঘেষে বসানো হয় চা পান সিগারেটের একাধিক অস্থায়ী টোঙ দোকান গড়ে উঠেছে। সতর্কতামূলক বিলবোর্ডকে তোয়াক্কা না করে অনেকে চা খাওয়ার পর সিগারেট জ্বালায়। এছাড়া খাবারের হোটেলের চুলাও জ্বালানো হচ্ছে।স্থানীয়রা জানান, রাতের বেলার চিত্র আরও ভয়াবহ। ট্যাংক প্রাচীরের গাঁ ঘেষে বসানো চা পান সিগারেটের একাধিক অস্থায়ী টোং দোকানে চা খাওয়ার পর অনেকে সিগারেট জ্বালায়। আবার হোটেলের আগুনও জ্বালানো হচ্ছে। সতর্কতামূলক বিলবোর্ডকে তোয়াক্কা না করে সিগারেট ও হোটেলের আগুন জ্বালানোর কারণে এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ঝুৃঁিক এড়াতে অবশ্যই মানুষের সচেতন হওয়া প্রয়োজন।হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, দাহ্যপদার্থ বিপদজনক হওয়ায় তরল অক্সিজেন ট্যাংকের চারপাশে বেড়া দেয়া হয়েছে। তরল অক্সিজেন সিলিন্ডারের পাশে ধুমপান ও হোটেলে আগুন জ্বালানোর বিষয়টি শুনেছেন। সতর্কতামূলক বিলবোর্ড থাকার পরও আগুন জ্বালানো মানুষের বচড় অসচেতনতা। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।খুলনা বিস্ফোরক অধিদপ্তরের সহকারী বিস্ফোরক পরিদর্শক মুহাম্মদ আবুল হাশেম জানান, তরল অক্সিজেন ট্যাংকের পাশে আগুন জ্বালানো ঝুঁকি ও বিপদজনক। নিয়ম না মানলে বড় ধরণের দুর্ঘটনার সৃষ্টি হতে পারে।  এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্থগিত হওয়া আইপিএল শুরু ১৭ মে
স্থগিত হওয়া আইপিএল শুরু ১৭ মে

ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের লিগটি ১৭ মে পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। Read more

নেত্রকোনায় হাওর থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
নেত্রকোনায় হাওর থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রামের একটি হাওর থেকে রাসেল মিয়া (২৫) নামের বস্তাবন্দী অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ Read more

টিভিতে আজকের খেলা (২২ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২২ সেপ্টেম্বর)

ভোরে শুরু হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল, লড়ছে গায়ানা ও ত্রিনবাগো। রাত ১২টায় শুরু হবে ২০২৫ ব্যালন ডি’অর অনুষ্ঠান। রয়েছে Read more

বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

দেশের বর্তমান পরিস্থিতি ও ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক Read more

যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে ‘ট্রাম্প-পুতিন টানেল’ নির্মাণের প্রস্তাব
যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে ‘ট্রাম্প-পুতিন টানেল’ নির্মাণের প্রস্তাব

মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে সংযুক্ত করতে সমুদ্রের নিচ দিয়ে একটি বিশাল টানেল নির্মাণের প্রস্তাব দিয়েছেন ক্রেমলিনের এক দূত। টানেলটি বাস্তবায়নে Read more

চাটমোহরে যুবলীগ সভাপতি নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার
চাটমোহরে যুবলীগ সভাপতি নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের ইউনিয়ন শাখার সভাপতি মো. হাফেজ মল্লিককে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার করেছে চাটমোহর থানা পুলিশ।রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন