চেয়ারের ফাঁকে আটকে গেছে তরুনীর আঙুল। শত চেষ্টা করেও বের করতে পারছিলেন না। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস ডেকে এই বিপদ থেকে উদ্ধার হন তিনি। সম্প্রতি মালয়েশিয়ায় ঘটেছে অদ্ভুত এই ঘটনা। আর তার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত ১ নভেম্বর। সেদিন ওই নারীর ডান হাতের কনিষ্ঠা আঙুল প্লাস্টিকের চেয়ারের আসনের ছোট গোল ছিদ্রে আটকে যায়। শত চেষ্টা করেও আঙুল বের করতে না পেরে তিনি শেষ পর্যন্ত ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টে যোগাযোগ করেন।এরপর দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ কাটার ব্যবহার করে সাবধানে চেয়ারের অংশ কেটে আঙুলটি বের করেন। উদ্ধারকাজের সময় আঙুলে কোনো আঘাত না লাগে, সেদিকে বিশেষ নজর দেন তারা।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী নারী শান্তভাবে বসে রয়েছেন আর উদ্ধারকর্মীরা সতর্কতার সঙ্গে চেয়ারের প্লাস্টিক কেটে দিচ্ছেন।শেয়ারের পর ভিডিওটি দ্রুত ভাইরাল হয়। আর তাতে নানা মন্তব্য করেন নেটিজেনরা।একজন লিখেন, ‘প্রথম কথা হলো, তিনি আঙুলটা ভেতরে ঢোকালেন কেন?’ আরেকজন লিখেছেন, ‘তেল বা লুব্রিকেন্ট লাগিয়ে আঙুলটা বের করা যেতো না? কাটাকাটি কেন?তবে শেষ পর্যন্ত ওই নারী আহত না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকে।  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় ট্রেনের থাক্কায় রাইসমিলের দুই শ্রমিক নিহত
নেত্রকোনায় ট্রেনের থাক্কায় রাইসমিলের দুই শ্রমিক নিহত

নেত্রকোনায় ঢাকা থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই অটো রাইসমিল শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় Read more

জাতিসংঘের অধিবেশন শুরু, আজ ভাষণ দেবেন ট্রাম্প-এরদোয়ান
জাতিসংঘের অধিবেশন শুরু, আজ ভাষণ দেবেন ট্রাম্প-এরদোয়ান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে ৮০তম অধিবেশন শুরু হয়।এ সময় সংস্থাটির Read more

হাইকোর্টের বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ
হাইকোর্টের বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ

দায়িত্ব পালনে অযোগ্য হয়ে পড়ায় রাষ্ট্রপতির আদেশক্রমে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারকে তার পদ থেকে অপসারণ করা Read more

আ.লীগ নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে নির্বাচন নয়: এনসিপি
আ.লীগ নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে নির্বাচন নয়: এনসিপি

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শুক্রবার Read more

নেপালে ফেসবুকসহ অনেক সোশ্যাল মিডিয়া বন্ধ
নেপালে ফেসবুকসহ অনেক সোশ্যাল মিডিয়া বন্ধ

ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিয়েছে নেপাল।  বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছে দেশটি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভুয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন