শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ওহাব দেওয়ানপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন— ওই এলাকার আলমগীর দপ্তরী ও নুরে আলম মোল্লা। বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন।পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার (৪ নভেম্বর) ভোর প্রায় ৫টার দিকে আলমগীর ও নুরে আলম স্থানীয় একটি পুকুরে মাছ ধরার উদ্দেশ্যে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ দিতে যান। এসময় অসাবধানতাবশত তারা বিদ্যুতের তারে জড়িয়ে তড়িতায়িত হন এবং সেখানেই ঝুলে থাকেন।পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, কৃষি কাজে ব্যবহৃত বৈদ্যুতিক সংযোগে নিরাপত্তা ব্যবস্থার অভাব ও সচেতনতার ঘাটতির কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে মেয়ের মৃত্যু, শোক সইতে না পেরে বাবারও মৃত্যু
ডেঙ্গুতে মেয়ের মৃত্যু, শোক সইতে না পেরে বাবারও মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেয়ের মৃত্যু এবং সেই শোক সইতে না পেরে বাবারও মৃত্যুর ঘটনা ঘটেছে। হৃদয়বিদারক এই Read more

পবিত্র কাবার ঠিক উপরে বিরল মহাজাগতিক ঘটনা
পবিত্র কাবার ঠিক উপরে বিরল মহাজাগতিক ঘটনা

সৌদি আরবের পবিত্র মক্কার আকাশে সূর্য কাবা শরিফের ঠিক উপরে অবস্থান করে, যা একটি বিরল ও গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী Read more

পশুহাটকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে অজ্ঞান পার্টির তাণ্ডব
পশুহাটকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে অজ্ঞান পার্টির তাণ্ডব

কোরবানির ঈদের আগে পশুহাটের দিন চুয়াডাঙ্গা-জীবননগর আঞ্চলিক সড়কে যাত্রীবাহি বাসের মধ্যে বাড়ছে অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম্য। বিশেষ করে Read more

বিএনপি পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে: যশোরে ফয়জুল করীম
বিএনপি পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে: যশোরে ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন Read more

যুক্তরাষ্ট্র থেকে ২টি জাহাজ কিনছে সরকার
যুক্তরাষ্ট্র থেকে ২টি জাহাজ কিনছে সরকার

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২টি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার। এই জাহাজ দুটি কিনতে ব্যয় হবে প্রায় ৯৩৬ কোটি টাকা। এছাড়া Read more

কুমিল্লার ৬টি আসনে ১৬ জনের মনোনয়ন বাতিল, বৈধ ৪৪টি
কুমিল্লার ৬টি আসনে ১৬ জনের মনোনয়ন বাতিল, বৈধ ৪৪টি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৬টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন