দীর্ঘ ৩ দশক ধরে সুরেলা কণ্ঠের মাধ্যমে দেশের অগুণিত ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও সংগীতপ্রেমীদের গান উপহার দিয়ে আসছেন জনপ্রিয় গায়ক মনির খান। যার কণ্ঠে দুর্দান্ত সব গানের কারণে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। সংগীতের প্রতি যেমন ভীষণ অনুরাগী, একইভাবে সক্রিয় রাজনীতিতে। দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সময় ব্যয় করছেন। মনির খান বিভিন্ন সময় জানিয়েছেন, ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ক্যারিয়ারের সেরা সময়ও সরব ছিলেন দলটির রাজনীতিতে। ফলশ্রুতিতে একসময় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।‘অঞ্জনা’ খ্যাত এ গায়ক রাজনীতিবিদ থেকে এবার নিজ নির্বাচনি এলাকা ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় অন্যজনকে নির্বাচন করা হয়েছে। দল থেকে মনোনয়ন দেয়া হয়েছে মেহেদী হাসান রনিকে।এর আগে একবার মনোনয়ন চেয়ে না পাওয়ার অভিজ্ঞতার মুখে পড়েছিলেন মনির খান। ওই সময় অভিমানও দেখিয়েছিলেন তিনি। কিন্তু এবার সম্ভাব্য প্রার্থীর তালিকায় নাম না থাকলেও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। যা এখন প্রশংসার জোয়ারে ভাসাচ্ছে কোটি বাঙালির হৃদয়ে ঠাঁই করে নেয়া শিল্পীকে।সোমবার (৩ নভেম্বর) রাত ৯টা ৪০মিনিটে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেছেন মনির খান। ছবিতে ঝিনাইদহ-৩ আসনের সম্ভাব্য প্রার্থী মেহেদী হাসান রনি ও গায়ক একসঙ্গে আছেন। ক্যাপশনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকা লিখেছেন, ‘অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩ এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।’মনির খানের এ পোস্ট ব্যাপক সাড়া ফেলেছে ভক্ত-শুভাকাঙ্ক্ষী মহলে। মন্তব্যের ঘরে প্রিয় তারকাকে সম্ভাব্য প্রার্থী না করায় দুঃখ প্রকাশ করেছেন অনেকে। একইসঙ্গে তারা দলের মনোনীত প্রার্থীকে সমর্থন করায় সাধুবাদ জানাচ্ছেন প্রিয় গায়ককে।একজন লিখেছেন, ‘আপনি মহত মানুষ তার প্রমাণ দিলেন।’ আরেক জন লিখেছেন, ‘একেই বলে নেতা, কেন্দ্র যাকে দেবে তার পক্ষে নির্বাচন করে যাব। আপনি কথা রেখেছেন, এটা ইতিহাস হয়ে থাকবে।’ এছাড়া একজন লিখেছেন, ‘আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল সবসময় স্যার। সামনে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। স্যার আপনার তুলনা হয় না।’এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি হামলার পর কাতারে জরুরি সম্মেলনে বসছে ইসলামিক দেশগুলো
ইসরায়েলি হামলার পর কাতারে জরুরি সম্মেলনে বসছে ইসলামিক দেশগুলো

দোহায় ইসরায়েলি হামলার পর আগামী ১৫ সেপ্টেম্বর জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে কাতার। কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র Read more

মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেট থেকে মুক্তি মিলবে কীভাবে?
মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেট থেকে মুক্তি মিলবে কীভাবে?

ঢাকায় বিমানের টিকেট না পাওয়া, রিক্রুটিং এজেন্টের গাফিলতিসহ নানা কারণে এবার মালয়েশিয়া যেতে পারেননি প্রায় ১৭ হাজার কর্মী। চরম হতাশায় Read more

ধানমন্ডি-৩২ ও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ধানমন্ডি-৩২ ও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১০টার Read more

স্কুল, ক্যাফে ও ত্রাণ কেন্দ্রে ইসরায়েলের বোমা হামলায় ৯৫ ফিলিস্তিনি নিহত
স্কুল, ক্যাফে ও ত্রাণ কেন্দ্রে ইসরায়েলের বোমা হামলায় ৯৫ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় একটি ক্যাফে ও স্কুলসহ খাদ্য বিতরণ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। Read more

সভায় চেয়ার থেকে ঢলে পড়লেন কাদের সিদ্দিকী
সভায় চেয়ার থেকে ঢলে পড়লেন কাদের সিদ্দিকী

টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় অসুস্থ হয়ে পড়লেন দলটির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।শনিবার (৬ সেপ্টেম্বর) Read more

গুগল দিচ্ছে মাসে ৪০ হাজার টাকা ইনকামের সুযোগ
গুগল দিচ্ছে মাসে ৪০ হাজার টাকা ইনকামের সুযোগ

ডিজিটাল যুগে ঘরে বসে অনলাইনে আয় এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। বিশেষ করে ছাত্রছাত্রী, গৃহবধূ ও নতুন কর্মজীবী তরুণদের জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন