কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর রোডে ডাকাতির ঘটনায় জড়িত তিন ডাকাতকে আটক করেছে থানাপুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাত থেকে  মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০ টা পর্যন্ত চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে চকরিয়া থানা পুলিশের কয়েকটি টিম উপজেলা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ২ টার সময় চকরিয়া থানার মিডিয়া সেল সেন্টার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছে।আটকরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মাইজকাকারা এলাকার মৃত গুরা মিয়ার ছেলে মোহাম্মদ সেলিম (৩৫), ডুলাহাজারা ইউনিয়নের রিংভং দক্ষিণ পাড়া এলাকার মোহাম্মদ কামাল হোসেনের ছেলে মোহাম্মদ সাজ্জাত হোসেন (২৫) ও বদরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড টেকপাড়া এলাকার মাহামুদুল হকের ছেলে মোহাম্মদ আনছার (৩২)।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ‘আটক তিন ডাকাত গত ৩০ অক্টোবর সুরাজপুর-মানিকপুর ইউপিস্থ ইয়াংছা রোড ডাকাতির সঙ্গে জড়িত। এ ছাড়া, আটক তিন ডাকাত কক্সবাজার আন্ত:ডাকাত দলের সদস্য। আটকদের বিরুদ্ধে থানায় অসংখ্য ডাকাতি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রমজানে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমালো সরকার
রমজানে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমালো সরকার

ধর্মপ্রাণ মানুষের কথা বিবেচনায় রেখে আসন্ন রমজান মাসে খেজুরের দাম সাধারনের নাগালের মধ্যে রাখতে আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। খেজুরের সরবরাহ Read more

ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের হিসাবের খাতা প্রায় গুটিয়েই ফেলেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলই এরই মধ্যে জায়গা নিশ্চিত করে Read more

সুইজারল্যান্ডে মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০
সুইজারল্যান্ডে মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০

সুইজারল্যান্ডের একটি মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে পুড়ে ৪০ জনে নিহত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে ক্রানস মোন্টানার মদের Read more

সিরাজদিখানে ড্রেজার দিয়ে জমি ভরাট, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিরাজদিখানে ড্রেজার দিয়ে জমি ভরাট, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমির শ্রেণি পরিবর্তন না করে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু ভরাটের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন Read more

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মঞ্জু গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মঞ্জু গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত মামলার এজহারভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাকাদক্ষিণ সরকারি কলেজ শাখার সাবেক Read more

জয়পুরহাটে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ১২ হাজার ৬০৪ জন
জয়পুরহাটে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ১২ হাজার ৬০৪ জন

২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জয়পুরহাটে ১২ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ নিয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯৬১ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন