আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বদলগাছী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে দুই রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে দেশ, জাতি, দলের অগ্রগতি ও সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।এ সময় মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং হাজারও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন। মনোনয়ন পাওয়ার পর থেকে এলাকাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।স্থানীয় বিএনপি নেতারা জানান, দীর্ঘদিন পর এই আসনে বিএনপির শক্তিশালী সংগঠিত প্রস্তুতি দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা জানান, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠনের ঐক্য ও সংহতি বজায় রেখে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।শুকরিয়ার নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, ‘এই মনোনয়ন শুধু আমার একার নয়—এটি মহাদেবপুর ও বদলগাছী উপজেলার সব নেতাকর্মীর সম্মিলিত প্রাপ্তি। বিএনপির আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’তিনি আরও বলেন, ‘এই আসন থেকে আরও দুইজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। আমি বিশ্বাস করি, তারা সবাই এখন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আমরা মিলেমিশে জনগণের ভোটে এই আসনে বিএনপির বিজয় ছিনিয়ে আনব।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় সৎকারে বাধার অভিযোগ সনাতনী জামায়াত নেতার বিরুদ্ধে
উল্লাপাড়ায় সৎকারে বাধার অভিযোগ সনাতনী জামায়াত নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের সৎকার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সনাতনী জামায়াত হিন্দু উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি বাবলু ভৌমিকের বিরুদ্ধে। Read more

পাবনায় মসজিদ নিয়ে সংঘর্ষ-অগ্নিসংযোগ
পাবনায় মসজিদ নিয়ে সংঘর্ষ-অগ্নিসংযোগ

পাবনার বেড়া উপজেলার তারাপুর গ্রামে মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় উভয়পক্ষ শনিবার Read more

ধামইরহাটে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
ধামইরহাটে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

নওগাঁর ধামইরহাটে যৌতুকের টাকা না পেয়ে শোভা আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুর বাড়ি পরিবারের Read more

ফেলানী হত্যার ১৫ বছর, এখনো ন্যায় বিচারের আশায় পরিবার
ফেলানী হত্যার ১৫ বছর, এখনো ন্যায় বিচারের আশায় পরিবার

আগামীকাল বুধবার (৭ জানুয়ারি) পূর্ণ হবে ফেলানী হত্যার ১৫ বছর। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ী অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্ত Read more

ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, চলন্ত গাড়ি থেকে যাত্রীকে ধাক্কা; চাকায় পিষ্ট হয়ে যাত্রীর মৃত্যু
ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, চলন্ত গাড়ি থেকে যাত্রীকে ধাক্কা; চাকায় পিষ্ট হয়ে যাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক বাস যাত্রীকে অতিরিক্ত ভাড়া নিয়ে হেলপার ও সুপারভাইজারের সাথে বাকবিতণ্ডার জের ধরে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দেওয়ার Read more

লতিফ সিদ্দিকীর জামিন আদেশ বহাল, বাধা নেই কারামুক্তির
লতিফ সিদ্দিকীর জামিন আদেশ বহাল, বাধা নেই কারামুক্তির

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। কারামুক্ত হতে আর কোনো বাধা নেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন