তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও তা চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর করার আবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীমের আইনজীবী জয়নুল আবেদীন।আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চে ৭ম দিনের আপিল শুনানি শুরু হয়।অ্যাডভোকেট জয়নুল আবেদীন গণমাধ্যমকে বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়া রায়ে প্রতারণা করা হয়েছে। দেশি-বিদেশি যে কোনো আদালতে তা বাতিল হয়ে যাবে।গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ ৫ জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন। এর আগে ২০১১ সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগ।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় সাংবাদিক আটক
ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় সাংবাদিক আটক

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দৈনিক কালবেলা পত্রিকার কটিয়াদী উপজেলা প্রতিনিধি বদরুল Read more

সরিনা খাতুনের জীবন যেন ‘আসমানী’ কবিতার বাস্তব রূপ
সরিনা খাতুনের জীবন যেন ‘আসমানী’ কবিতার বাস্তব রূপ

পল্লী কবি জসিম উদ্দিনের বিখ্যাত কবিতা ‘আসমানী’। কবিতার মূল চরিত্র আসমানীকে এখন হয়তো রসুলপুরে গিয়ে বাস্তবে দেখা সম্ভব হবে না। Read more

নারায়ণগঞ্জে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
নারায়ণগঞ্জে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মামুন মিয়া (৩০) নামে এক Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেল কলকাতা
কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেল কলকাতা

ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ঝাপসা ছিল। স্পষ্টভাবে রানওয়ে না দেখতে পেরে ৫টি ফ্লাইট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন