আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যদের প্রস্তুত করতে সারাদেশে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। এরই মধ্যে ৪৮ হাজার পুলিশ সদস্য নির্বাচনি দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন।আজ মঙ্গলবার (৪ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণে নির্বাচনি আচরণবিধি, দায়িত্ব পালনের সময় নিরপেক্ষতা বজায় রাখা, সংঘাত পরিস্থিতি মোকাবিলা, ভোটকেন্দ্র নিরাপত্তা ও সমন্বিত টহল ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে।প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারত্ব ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রশিক্ষণ তাদের আরও প্রস্তুত করেছে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব জেলা, মহানগর, রেঞ্জ ও থানা পর্যায়ের পুলিশ সদস্যরা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন। ‍ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিজিবি, র‌্যাব, আনসার-ভিডিপি ও সেনা, নৌ ও বিমানবাহিনীর সঙ্গে যৌথভাবে সমন্বিত টহল চালাবে পুলিশ। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে
মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের ৭ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১ জুলাই) মুন্সীগঞ্জ আমলী আদালত-১ Read more

ধামইরহাটে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ধামইরহাটে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে পূর্ব তাহেরপুর মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ Read more

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।রবিবার (২০ Read more

মির্জাপুরে দেড় লাখ টাকার অবৈধ জাল উদ্ধার শেষে পুড়িয়ে ধ্বংস
মির্জাপুরে দেড় লাখ টাকার অবৈধ জাল উদ্ধার শেষে পুড়িয়ে ধ্বংস

টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে ২ হাজার ৪০০ মিটার অবৈধ চায়না জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার (২৩ জুন) Read more

নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না: ইসি সানাউল্লাহ
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না: ইসি সানাউল্লাহ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় ‌‘পোস্টার’ এর ব্যবহার উঠে যাচ্ছে। পোস্টারের পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা Read more

যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে ঢাকার শাহবাগ মোড়। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন