যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়ায় ইয়াসিন হোসেন (২৮) নামে একজনকে হাতুড়িপেটার পর তার স্ত্রী জিনিয়া খাতুনের (২২) পেটে লাথি ও কিল-ঘুষি দিয়ে জখম করা হয়েছে।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় প্রতিপক্ষের দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাদের ওপর হামলার ঘটনা ঘটায়। আহত দম্পত্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।ঝাউদিয়া গ্রামের আমির হোসেনের ছেলে ইয়াসিন জানান, একই গ্রামের মৃত বাবু গাজীর ছেলে সিরাজুল ইসলাম ওরফে সিরাজ গংয়ের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় তিনি ও তার স্ত্রী জিনিয়া ঝাউদিয়া বাজারে আসেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে সিরাজ ও তার ভাই ওমর গাজী হামলা চালিয়ে তাকে হাতুড়িপেটা করে।ইয়াসিনকে রক্ষা করার জন্য স্ত্রী জিনিয়া এগিয়ে আসলে তার পেটে লাথি ও কিল-ঘুষি মেরে তাকে আহত করা হয়। স্বজনরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালের সার্জারি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা জানান, আহত ইয়াসিনের মাথায় আঘাত গুরুতর। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা উদ্বেগজনক। আহত দম্পতির সার্জারি ওয়ার্ডে চিকিৎসাসেবা চলছে।

হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য সোহেল রানা জানান, প্রতিপক্ষের হামলায় দম্পতি আহতের ঘটনা উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জ ৩ আসনে জমিয়ত প্রার্থী মুশতাক গাজীনগরী নিখোঁজ!
সুনামগঞ্জ ৩ আসনে জমিয়ত প্রার্থী মুশতাক গাজীনগরী নিখোঁজ!

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ও জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার Read more

আমার নিরাপত্তা নিয়ে পরিবার গভীর উদ্বিগ্ন: প্রেস সচিব
আমার নিরাপত্তা নিয়ে পরিবার গভীর উদ্বিগ্ন: প্রেস সচিব

নিজের নিরাপত্তা নিয়ে পরিবারের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘স্ত্রী, সন্তান এবং ভাই-বোন Read more

গলাচিপায় চালের বিনিময়ে ঘুষ, চেয়ারম্যানসহ আটক ২
গলাচিপায় চালের বিনিময়ে ঘুষ, চেয়ারম্যানসহ আটক ২

পটুয়াখালীর গলাচিপায় চিকনিকান্দী ইউনিয়নে দুস্থ নারীদের কাছ থেকে বিনামূল্যে সরকারি চাল দেওয়ার নামে ৩০০ টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগে ইউনিয়ন Read more

বান্দরবানে যথাযোগ্য ধর্মীয় উদ্দীপনায় বুদ্ধ পূর্ণিমা উদযাপন
বান্দরবানে যথাযোগ্য ধর্মীয় উদ্দীপনায় বুদ্ধ পূর্ণিমা উদযাপন

বান্দরবানে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও ধর্মীয়  ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে  উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম Read more

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে

দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে ৩ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন