নাটোর-২ (নাটোর সদর–নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।অ্যাডভোকেট দুলু ১৯৯৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত নাটোর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০২ সালে অষ্টম জাতীয় সংসদে তিনি নাটোর সদরের প্রথম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ভূমি উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। এরপর তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন।তিনি বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, দীর্ঘদিন তিনি নাটোর জেলা বিএনপির সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন।নাটোর জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম বলেন, “দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কোনো মিটিং-মিছিল, মোটরসাইকেল শোডাউন বা মিষ্টি বিতরণ না করতে তিনি (দুলু) সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অলআউট শ্রীলঙ্কা, লিড নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
অলআউট শ্রীলঙ্কা, লিড নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪৯৫ রান করেছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ৪৮৫ রানে অলআউট হয়েছে শ্রীলংকা। এতে Read more

নুরুল হক নুর-রাশেদকে পুলিশ-আর্মি কেন মারছে?
নুরুল হক নুর-রাশেদকে পুলিশ-আর্মি কেন মারছে?

বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। Read more

ভৈরবে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
ভৈরবে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। নিহত হাফিজ উদ্দিন (৬৫) নরসিংদী জেলার রায়পুরা থানার মনিপুরা Read more

হাড়কাঁপানো ঠান্ডা, কুড়িগ্রামে শীতের দাপট
হাড়কাঁপানো ঠান্ডা, কুড়িগ্রামে শীতের দাপট

কুড়িগ্রামে জেঁকে বসেছে তীব্র শীত। আজ সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়া Read more

হোমনায় মাজারে হামলার ঘটনায় গ্রেফতার ২
হোমনায় মাজারে হামলার ঘটনায় গ্রেফতার ২

কুমিল্লার হোমনায় মাজার ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আসাদপুর গ্রাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন