ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করে ৩০০ আসনের জন্য শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি হোটেলে বিভাগীয় আহ্বায়ক ও সদস্য সচিব প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে তথ্য জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।বাংলাদেশ এখন এক সংকটময় সময় পার করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ধারায় ফেরার একটি সুযোগ, আর সেজন্য অনেক অমতের মাঝেও রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্য প্রয়োজন।’আগামীর বাংলাদেশে জনগণ আর কোনো বিদেশি আধিপত্যবাদ মেনে নেবে না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশগ্রহণের কোনো অধিকার নেই।নির্বাচন কমিশনের সমালোচনা করে সারজিস আরও বলেন, তাদের শাপলা প্রতীক দিতে গিয়ে স্বেচ্ছাচারিতা করেছে ইসি। শাপলা না দিয়ে ‘শাপলা কলি’ প্রতীক দিয়েছে কমিশন। তবুও এনসিপি শাপলা কলি নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছে।তবে একই ধরনের আচরণ ভবিষ্যতেও করলে নির্বাচন কমিশনের প্রতি আস্থার সংকট তৈরি হবে বলে হুঁশিয়ারি দিয়ে সারজিস আলম বলেন, ইসি যদি আগের মতো কোনো দলীয় কমিশনে পরিণত হয়, তাহলে তাদের পরিণতিও হবে পূর্বসূরিদের মতোই।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল
নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাইফউদ্দিন রিয়াজ (৩৩) নামের এক ছাত্রলীগ নেতাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে দশটার দিকে Read more

আমার পা আমাকে রেখেই জান্নাতে চলে গেছে: ফিলিস্তিনি কিশোরী
আমার পা আমাকে রেখেই জান্নাতে চলে গেছে: ফিলিস্তিনি কিশোরী

ফিলিস্তিনের আবরুদ্ধ গাজার ওমর হালাওয়া প্রায়ই ভুল করে বসে। ও ভুলে যায় যে ওর একটা পা নেই। আনমনে দৌড়াতে গিয়ে Read more

বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) Read more

সিমেন্ট কারখানায় লুটপাটের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার
সিমেন্ট কারখানায় লুটপাটের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

নরসিংদীর পলাশে চাঁদা না পেয়ে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তারের পর এবার বহিষ্কার হলেন ডাঙ্গা Read more

ইরানে রাসায়নিক বিস্ফোরণে নিহত বেড়ে ২৫
ইরানে রাসায়নিক বিস্ফোরণে নিহত বেড়ে ২৫

ইরানে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে সৃষ্ট আগুন এখন পর্যন্ত নেভাতে সক্ষম হননি দমকলকর্মীরা। এদিকে এ ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন