সিলেটের জকিগঞ্জ সীমান্তে বিএসএস সদস্যদের অনুপ্রবেশ ও স্থানীয় কৃষকদের ফসল নষ্টের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।সোমবার (০৩ নভেম্বর) সকালে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করেন বিএসএফ। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, পতাকা বৈঠকে বিএসএফ কর্মকর্তাদের কাছে সীমান্তের ম্যাপসহ বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। তাতে অনুপ্রবেশের বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে। বিএসএফ প্রতিনিধিদল তাদের টহল দলের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি পরবর্তীতে জানানো হবে। এর আগে রবিবার (২ নভেম্বর) সকালে সিলেটের জকিগঞ্জ উপজেলায় বাংলাদেশ ভারত সীমান্তরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চারজন সদস্য। তবে স্থানীয়দের প্রতিবাদের মুখে ফিরে যান বিএসএফ সদস্যরা। এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জকিগঞ্জে কুশিয়ারা নদীর বাংলাদেশ অংশে চারজন বিএসএফ সদস্যের সাথে তর্ক করছেন স্থানীয় কৃষকরা যারা নদীর পাড়ে চাষাবাদ করেন। এ সময় নদীতে একটি টহল স্পিডবোট রাখা দেখা যায়।বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্তরেখা অতিক্রম করে ২০-৩০ গজ অভ্যন্তরে প্রবেশ করে বিএসএফ সদস্যরা। এ সময় তারা বাংলাদেশ সীমান্তে চাষাবাদ করতে থাকা কৃষকদের ক্ষেতের ক্ষতিসাধন করেন। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে তারা চলে যান।তিনি বলেন, ‘এ ঘটনার পরপরই সীমান্তে বিজিবি বিএসএফ দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। আমরা সেখানে বাংলাদেশ সীমান্তে বিএসএফের প্রবেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি। এবং ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনা না ঘটে তার জন্য বিএসএফকে কড়া সতর্কবার্তা দেয়া হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরিয়াকে অস্থিতিশীল করছে ইসরায়েল: এরদোগান
সিরিয়াকে অস্থিতিশীল করছে ইসরায়েল: এরদোগান

আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়ায়কে আবারও অস্থিতিশীল করে তুলছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার (১২ এপ্রিল) Read more

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনের প্রতিনিধি দল
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনের প্রতিনিধি দল

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত কানাডা'র হাই কমিশনের দুই সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার (১৯ মে) উখিয়া উপজেলার Read more

বিএনপিতে বাকস্বাধীনতা ‘শর্তসাপেক্ষ’: কথা বলেই বিপাকে দুই নেতা!
বিএনপিতে বাকস্বাধীনতা ‘শর্তসাপেক্ষ’: কথা বলেই বিপাকে দুই নেতা!

দলের স্বার্থের পরিপন্থী এবং মর্যাদাহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস-চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে Read more

গাজামুখী ত্রাণবাহী জাহাজ দখলে নিল ইসরায়েল
গাজামুখী ত্রাণবাহী জাহাজ দখলে নিল ইসরায়েল

গাজার জন্য ত্রাণ বহনকারী জাহাজ ‘ম্যাডলিন’কে গন্তব্যে পৌঁছাতে দেয়নি ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক অলাভজনক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) উদ্যোগে ইতালি Read more

ছায়ানটে হামলার ঘটনায় সাড়ে ৩০০ জনকে আসামি করে মামলা
ছায়ানটে হামলার ঘটনায় সাড়ে ৩০০ জনকে আসামি করে মামলা

সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা, অগ্নিসংযোগ লুটপাটের ঘটনায় ধানমন্ডি থানায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।আজ রবিবার (২১ Read more

বেড়েছে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ৪৪ গেট
বেড়েছে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ৪৪ গেট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন