ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সেকান্দার আলী।সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অনুষদের কনফারেন্স রুমে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। একই সময়ে সদ্য সাবেক ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীকে বিদায় দেওয়া হয়।আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি-সহ অন্য শিক্ষকবৃন্দ।নবনিযুক্ত ডিন ড. সেকান্দার আলী বলেন, ‘প্রতিষ্ঠাকালীন সময়ে থিওলজি অনুষদের যে লক্ষ্য ও উদ্দেশ্য ছিলো সেটা বাস্তবায়নের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। নিয়মিত রেজাল্ট দেয়া, লেখাপড়ার মান বৃদ্ধি এবং নকল প্রতিরোধে ব্যবস্থা নিব। আমি সৌদি আরবে ৭ বছর এবং পাকিস্তানে ৩ বছর সহ বিদেশে ১২ বছর পড়াশোনা করেছি। ওআইসি-সহ অনেক দেশে স্কলারশিপ দেওয়া হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী আকৃষ্ট করার চেষ্টা করব তাহলে বিশ্ববিদ্যালয় উপকৃত হবে।এসময় প্রধান অতিথি নবনিযুক্ত ডিনকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করতে উৎসাহিত করেন। এছাড়া গবেষণা ক্ষেত্র সমৃদ্ধি করার জন্য কাজ করতে নির্দেশনা দেন তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আক্কেলপুরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার
আক্কেলপুরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মেহেদী হত্যা মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক Read more

x
x

Hacked by CoupDeGrace

১ জানুয়ারি: নামাজের সময়সূচি
১ জানুয়ারি: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

মাওলানা রইস উদ্দিনের মৃত্যু: চট্টগ্রামে সড়ক অবরোধে উত্তেজনা
মাওলানা রইস উদ্দিনের মৃত্যু: চট্টগ্রামে সড়ক অবরোধে উত্তেজনা

গাজীপুরে মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীর মৃত্যুর প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামা'আত ও ইসলামী ছাত্রসেনা ঘোষিত সড়ক অবরোধ কর্মসূচিতে চট্টগ্রাম Read more

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

সুপ্রিম কোর্ট চত্বর এবং প্রধান বিচারপতির বাসভবনসংলগ্ন এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল ও বিক্ষোভ আগামী শনিবার (১৪ জুন) থেকে পরবর্তী Read more

কুমিল্লা সীমান্তে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
কুমিল্লা সীমান্তে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

কুমিল্লা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে উদ্ধার করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন