চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে মাসিক চাঁদাবাজি ও টোকেন বাণিজ্যের অভিযোগ প্রকাশের একদিনের মধ্যেই আলোচিত সহকারী ট্রাফিক সাব-ইন্সপেক্টর (এটিএসআই) শাহীনকে বদলি করা হয়েছে।গত শুক্রবার অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরে প্রতিবেদন প্রকাশের পরপরই শনিবার তাকে সাতকানিয়ার কেরানীহাট ট্রাফিক বক্স থেকে সরানো হয়।সাতকানিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) নুরে আলম সিদ্দিকী রবিবার (২ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে চরম ক্ষোভের বিস্ফোরণ ঘটে। ওইদিন তারা ঠাকুরদীঘি এলাকায় সড়ক অবরোধ করেন। অভিযোগ ওঠে, প্রতি গাড়ি থেকে মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা আদায় করছে ট্রাফিক পুলিশ। ওই টাকা পরিশোধের প্রমাণ হিসেবে চালকদের বাধ্য করা হচ্ছে ‘টোকেন’ নিতে। টোকেন থাকলে গাড়ি চলাচল নির্বিঘ্ন, আর না থাকলে হয়রানি, মামলা বা চাবি জব্দ—এরকম তিন বিপদের একটিতে পড়তে হচ্ছে চালকদের।অটোরিকশা চালকরা দাবি করেন, পুলিশি চাঁদাবাজির কারণে তারা প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবরোধের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।শুক্রবার প্রকাশিত “সাতকানিয়ায় আইন বিক্রি হচ্ছে মাসিক চাঁদায়” শিরোনামের প্রতিবেদনে কেরানীহাট ট্রাফিক বক্সকে ঘিরে মাসিক চাঁদাবাজি ও টোকেন বাণিজ্যের বিস্তারিত তথ্য উঠে আসে। এরপর বিষয়টি পুলিশ প্রশাসনের উর্ধ্বতন মহলের নজরে আসে এবং শনিবার এটিএসআই শাহীনকে বদলি করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে ৭০ কেজি নিষিদ্ধ বাসুডিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
মুন্সিগঞ্জে ৭০ কেজি নিষিদ্ধ বাসুডিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ বাসুডিন কীটনাশক মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ৭০ কেজি নিষিদ্ধ বাসুডিন Read more

কক্সবাজার ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কক্সবাজার ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কক্সবাজার শহর ও টেকনাফে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—কক্সবাজার Read more

চকরিয়া মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরী
চকরিয়া মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরী

কক্সবাজারের চকরিয়া মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে পিংকি নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে।শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটের সময় Read more

আলফাডাঙ্গায় জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ
আলফাডাঙ্গায় জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধার জমি থেকে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ উঠেছে।শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার শিরগ্রাম-গড়ানিয়া Read more

‘কমিউনিটি ক্লিনিক বিশ্ব দরবারে রোল মডেল’
‘কমিউনিটি ক্লিনিক বিশ্ব দরবারে রোল মডেল’

কমিউনিটি ক্লিনিক বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে স্বীকৃত। গত ৫৩ বছরের ইতিহাসে স্বাস্থ্য খাতে সবচেয়ে যুগান্তরী হলো ওয়ার্ড লেভেলে কমিউনিটি Read more

‌‘ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রীন সিগন্যাল পাওয়া গেছে’
‌‘ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রীন সিগন্যাল পাওয়া গেছে’

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সারাবিশ্বে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, তা মোকাবেলায় প্রতিবেশী দেশ ভারত থেকে জ্বালানি আমদানি করার বিষয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন