বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ মারিশ্যা বিট কাম চেকস্টেশন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বিজিবি।রবিবার (২ নভেম্বর) বিজিবি সূত্রে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডারের নির্দেশনায় আমান উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কাঠ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল পরিত্যক্ত অবস্থায় ১৫৩.২৩ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করে।জব্দকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৩,০৬,৪৬০ টাকা (তিন লক্ষ ছয় হাজার চারশত ষাট টাকা মাত্র)।মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন,“মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালানবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাগল খোঁয়াড়ে দেওয়ায় সংঘর্ষ, ইউপি সদস্য গ্রেফতার
ছাগল খোঁয়াড়ে দেওয়ায় সংঘর্ষ, ইউপি সদস্য গ্রেফতার

ছাগল খোঁয়াড়ে দেয়াকে কেন্দ্র করে পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন গুরুতর Read more

চাটমোহরে অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন সংকট, আতঙ্কে সাধারণ মানুষ
চাটমোহরে অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন সংকট, আতঙ্কে সাধারণ মানুষ

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধক অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। গত কয়েক মাস ধরে এ সংকট চললেও Read more

চুনারুঘাটে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
চুনারুঘাটে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের পুকুর থেকে ইসমত আরা (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল। সে Read more

ফের ভারতকে কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান
ফের ভারতকে কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান

জম্মু-কাশ্মিরের চেনাব নদীতে প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্প ইস্যুতে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিন্ধু পানিবণ্টন চুক্তি ভেঙে সিন্ধু Read more

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের জনগণ ভালো থাকবে: সুলতান সালাউদ্দিন টুকু
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের জনগণ ভালো থাকবে: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের জনগণ ভালো থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ Read more

সপ্তাহ ব্যবধানে ঊর্ধ্বমুখী নিত্য পণ্যের দাম
সপ্তাহ ব্যবধানে ঊর্ধ্বমুখী নিত্য পণ্যের দাম

টানা বৃষ্টির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সবজির সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। সবজির পাশাপাশি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন