মেয়ে নুপুরের বিয়ের দিন তারিখ ঠিক করতে গিয়েই নিহত হন রংপুরের তারাগঞ্জের ঘনিরামপুর গ্রামের রূপলাল দাস (৪০) ও মিঠাপুকুর উপজেলার বালুয়াভাটা গ্রামের প্রদীপ দাস (৩৫)। রূপলাল দাসের সেই নুপুরের বিয়ে আজ। বাড়িতে শোকের ছায়া থাকলেও পরিবারে মধ্যে আনন্দ বয়ে যাচ্ছে। বাবার পছন্দ করে যাওয়া ডিপজল রবিদাসের ডিপজল ওরফে কমল রবিদাশের সাথে বিয়ে হচ্ছে নুপুরের। কিন্তু  এই আনন্দঘন মুহুর্তে বাবা বেঁচে না থাকায় মনটাও ভীষণ খারাপ তার।নুপুর রাণী দাস বলেন, ‘বাবা আমাকে খুব ভালোবাসতো। আমাকে এইচএসসি পাশ করিয়েছি তার উপার্জিত কষ্টের টাকা দিয়ে। আজ আমার বিয়ে। বাবা বেঁচে থাকলে খুব খুশি হতো। আমার কপাল খারাপ বাবা নেই। যারা আমার বাবাকে মেরেছে তাদের কঠিন শাস্তি দাবি করছি।’নিহত রুপলাল দাসের স্ত্রী মালতী রাণী দাস বলেন, ‘আজ আমার মেয়ের বিয়ে। আমকর স্বামী বেঁচে নেই। আমার স্বামী বেঁচে থাকলে খুব খুশি হতো। সে না থাকার কারণে এই আনন্দঘন দিনেও আমাদের পরিবারে শোকের ছায়া। যারা আমার নিরপরাধ স্বামীকে মেরেছে তার বিচার চাই আমি।’উল্লেখ্য, ৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে তারাগঞ্জ-কাজিরহাট ছেতরা বটতলায় চোর সন্দেহে রুপলাল ও প্রদীপকে স্থানীয়রা মারধর করে এবং পরে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে গণপিটুনি দিলে ঘটনাস্থলে রুপলালের মৃত্যু হয়। গুরুতর আহত জামাই প্রদীপ পরদিন ১০ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে দরখাস্ত আহ্বান করে এই প্রথম গণবিজ্ঞপ্তি
সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে দরখাস্ত আহ্বান করে এই প্রথম গণবিজ্ঞপ্তি

দেশের পট পরিবর্তনের পর বিচার বিভাগে সংস্কারের অংশ হিসেবে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগের Read more

ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, ঘুমন্ত নারীর মর্মান্তিক মৃত্যু
ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, ঘুমন্ত নারীর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বসতঘরে ঢুকে পড়ে। দুর্ঘটনার সময় ট্রাকটি উল্টে গিয়ে ঘরে Read more

আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সিইসি
আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সিইসি

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।বুধবার (০৬ Read more

আমায় টাকায় চুলকায়, তাই টাকা দিয়া লোক আইনা বসায়
আমায় টাকায় চুলকায়, তাই টাকা দিয়া লোক আইনা বসায়

মেহেরপুরের গাংনীতে কৃষি অফিসারদের তুষ্ট করে নিজেদের পক্ষে সাফাই গাওয়ানোর অভিযোগ উঠেছে মাসুদ সিড নামক একটি কোম্পানির বিরুদ্ধে। এসম্পর্কে জানতে Read more

আদালত থেকে ফেরার পথে মামলার বাদীকে উপর্যুপরি ছুরিকাঘাত
আদালত থেকে ফেরার পথে মামলার বাদীকে উপর্যুপরি ছুরিকাঘাত

কিশোরগঞ্জে আদালত থেকে বাড়ি ফেরার পথে মামলার বাদী জাহাঙ্গীর আলম নামে একজনকে উপর্যুপরি ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন