সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের আল-ফাশের শহরে চলমান গণহত্যা বন্ধ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তি প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটি।রবিবার (২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির মানবাধিকার কর্মীরা সুদানে চলমান গণহত্যা বন্ধ ও দ্রুত শান্তি প্রতিষ্ঠার জন্য বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘নানা কারণে বিভিন্ন দেশের সংঘাত থেকে শুরু করে গৃহযুদ্ধে বলি হয় নারী, শিশু ও সাধারণ মানুষ। সুদানে যে জাতিগত নিধন চলছে, তা নিয়ে বৈশ্বিক পর্যায়ে তেমন কোনো আলোচনা নেই। মানবতা কোনো ধর্ম, বর্ণ বা রাজনৈতিক মতাদর্শের ভেতর সীমাবদ্ধ থাকতে পারে না। জবি হিউম্যান রাইটস সোসাইটি সকল অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থান বজায় রাখবে।’সদস্য নিং ম বলেন, ‘সুদানে সংঘটিত গণহত্যার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা চাই সেখানকার গৃহসংঘাত বন্ধ হোক এবং মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হোক। আমরা রক্তপাত চাই না, শান্তি চাই।’ফয়সাল মাহমুদ বলেন, ‘সুদানে যে গণহত্যা সংঘটিত হচ্ছে তা ১৯৪৮ সালের ‘জেনোসাইড কনভেনশন’ অনুযায়ী স্পষ্টতই গণহত্যা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ।’দপ্তর সম্পাদক কামরুজ্জামান কায়েস বলেন, ‘দারফুরে চলমান মানবিক সংকটে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বিচারে হত্যা বন্ধ করে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। আন্তর্জাতিক সব পক্ষকে এ সংকট সমাধানে এগিয়ে আসতে হবে।’সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, ‘মানবাধিকারের কোনো বর্ণ নেই। সব বর্ণের মানুষের জন্য মানবাধিকার সমান। গাজায় গণহত্যা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা থাকলেও সুদানে আড়াই বছর ধরে চলমান গণহত্যা নিয়ে তেমন কোনো আলোচনাই নেই। জাতিসংঘ ইতোমধ্যে সুদানের এ পরিস্থিতিকে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট হিসেবে ঘোষণা করেছে। এই সংকট সমাধানে আন্তর্জাতিক মহলকে দায়বদ্ধতার জায়গা থেকে এগিয়ে আসতে হবে।’মানববন্ধনে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি একটি মানবাধিকার সংগঠন, যা মানবাধিকার রক্ষা, সচেতনতা এবং বিভিন্ন ঘটনা ও ইস্যুতে নিয়মিত প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে থাকে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপদেষ্টা ফরিদার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুই ককটেল বিস্ফোরণ
উপদেষ্টা ফরিদার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুই ককটেল বিস্ফোরণ

রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’য় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। Read more

1xbet Pakistan Login Bonus Guide – Welcome Offers, Wagering Requirements & More
1xbet Pakistan Login Bonus Guide – Welcome Offers, Wagering Requirements & More

Why Choose 1xbet in Pakistan?How to Register and Complete 1xbet Pakistan LoginStep‑by‑step RegistrationVerifying Your AccountBonuses and Promotions for New Pakistani Read more

আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

 হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক Read more

গাজীপুরে ৯৮ লাখ টাকার ডাকাতি, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
গাজীপুরে ৯৮ লাখ টাকার ডাকাতি, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি সংঘবদ্ধ চক্র অস্ত্রের মুখে জিম্মি করে মাল্টি পয়েন্ট বিডি নামক আর্থিক প্রতিষ্ঠান Read more

কৃষকের নীরব সহযোদ্ধা: ফসলের মাঠে অতন্দ্র প্রহরী কাকতাড়ুয়া
কৃষকের নীরব সহযোদ্ধা: ফসলের মাঠে অতন্দ্র প্রহরী কাকতাড়ুয়া

আবহমান গ্রাম বাঙলার কৃষকরা ক্ষেতের ফসল পাখি, ইঁদুরসহ ফসলখেকো প্রাণীর উপদ্রব থেকে রক্ষার কৌশল হিসেবে কাকতাড়ুয়ার ব্যবহার করছেন এখনো। গ্রামীণ Read more

উলিপুরে সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে চরাঞ্চলের গ্রাহকরা
উলিপুরে সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে চরাঞ্চলের গ্রাহকরা

কুড়িগ্রামের উলিপুরে সৌর বিদ্যুৎ নিয়ে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলের বাসিন্দারা। স্থাপনের পর থেকে সোলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন