রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের কাছ থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুবে মরা ভালো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।তিনি বলেন, ‘রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর থেকে জুলাই সনদ নেয়ার বিষয়টি যদি ২৪ এর গণঅভ্যুত্থানে নিহত শহীদদের পরিবার কিংবা আহতদের পরিবার যদি জানতে পারে তাহলে তারা আত্মহত্যা করবে। তার থেকে জুলাই সনদ নেওয়ার চেয়ে নদীতে ডুবে মরা ভালো হবে।’শনিবার (২ নভেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ হল রুমে আয়োজিত এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।হাসনাত আবদুল্লাহ বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জনগণের চাহিদা ও প্রত্যাশা পূরণে কাজ করছে। জনগণের আকাঙ্খা থেকেই এনসিপির শাপলা মার্কার চাহিদা উঠে এসেছে। ২৪-এর গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষই চায় এনসিপির মার্কা শাপলা হোক। তাই আগামী নির্বাচনে শাপলার ‘কলি’ নয় ‘শাপলাই’ এনসিপির মার্কা হতে হবে। তিনি আরও বলেন, দেশের সংবিধানিক যে দূর্বলতা, তা উত্তরণে যারা এনসিপির সঙ্গে একমত থাকবে তাদের সঙ্গে এনপিপির জোট হতে পারে। ভোলার চিকিৎসা ব্যবস্থা, ভোলা-বরিশাল সেতু, ভোলার গ্যাস নিয়ে ভোলাবাসীর দাবীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে অবহেলিত ভোলাবাসীর এই দাবী গুলো যৌক্তিক। আগামী দিনে ভোলাবাসীর যৌক্তিক দাবি আদায়ের জন্য রাজপথের আন্দোলনে পাশে থাকবে এনসিপি।’এছাড়াও ভোলায় গতকাল বিজেপি-বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্য ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘রাজনৈতিক মাঠে পেশি শক্তির ব্যবহার থেকে দূরে সরে আসতে হবে।’এ সময় এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডাঃ মাহমুদা আলম মিতু, কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আব্দুল্লাহ ফয়সাল মামুনসহ ভোলার জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রায়পুরে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া
রায়পুরে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া

বিএনপির চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় লক্ষীপুরের রায়পুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ Read more

শাহজাদপুরে প্রেমিকের বাড়িতে হামলার শিকার প্রেমিকা ও তার মা
শাহজাদপুরে প্রেমিকের বাড়িতে হামলার শিকার প্রেমিকা ও তার মা

সিরাজগঞ্জের শাহজাদপুরে গার্মেন্টস কর্মী প্রেমিকের বাড়িতে গিয়ে তার পরিবারের হামলার শিকার হয়ে আহত হয়েছে প্রেমিকা শিখা খাতুন ও তার মা Read more

কর্মজীবনের অদৃশ্য চাপ কমাতে ৮ ঘণ্টার কাজই যথেষ্ট
কর্মজীবনের অদৃশ্য চাপ কমাতে ৮ ঘণ্টার কাজই যথেষ্ট

ঝলমলে আলো, গ্ল্যামারের মোহ আর নিরন্তর দৌড়ের ভেতরেও তিনি যেন সবসময় একটু আলাদা। দীপিকা পাডুকোন কেবল পর্দার চরিত্রেই নয়, বাস্তব Read more

চৌহালীর সাবেক এমপি মমিন মন্ডলের অবৈধ সম্পদের খোঁজে দুদক
চৌহালীর সাবেক এমপি মমিন মন্ডলের অবৈধ সম্পদের খোঁজে দুদক

সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল (৪৫) ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) তাজ উদ্দিনের (৫৫) বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও Read more

ভোলায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব, ক্ষতির পরিমাণ ১০ কোটি
ভোলায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব, ক্ষতির পরিমাণ ১০ কোটি

প্রাকৃতিক ঝড়-বন্যার সঙ্গে প্রতিনিয়ত সম্মুখভাগ থেকে লড়াই করতে হয় মুজিবনগর, চর কুকরি-মুকরি ও ঢালচর ইউনিয়নের বাসিন্দাদের। এই তিনটি ইউনিয়ন ভোলা Read more

জুলাইয়ের আহত যোদ্ধার পাশে শেকৃবি প্রশাসন
জুলাইয়ের আহত যোদ্ধার পাশে শেকৃবি প্রশাসন

ঢাকা, ৩ জুলাই ২০২৪ - রক্তাক্ত জুলাই মাসের এক বছর পূর্ণ হতে চলেছে, কিন্তু এখনো শত শত আহত যোদ্ধা হাসপাতালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন