জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রবিবার (২ নভেম্বর) নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।নাসীরুদ্দীন পাটওয়া বলেন, আমরা শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি- এই চারটি প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছি। শাপলা কলি প্রতীক দেওয়া হলে এনসিপি সেটিই নেবে। তৃণমূল পর্যায় থেকেও শাপলা কলিকে ইতিবাচকভাবে নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, আপাতত এনসিপি কারও সঙ্গে জোটে যাওয়ার চিন্তা করছে না। তবে বিএনপির চাঁদাবাজি-সন্ত্রাসীর পথ এবং জামায়াতে ইসলামী ধর্মীয় ফ্যাসিবাদ থেকে বের হলে জোটের চিন্তা করবে এনসিপি।নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাক ও টেলিযোগাযোগ খাতের দুর্নীতি অনুসন্ধানে টাস্কফোর্স গঠন
ডাক ও টেলিযোগাযোগ খাতের দুর্নীতি অনুসন্ধানে টাস্কফোর্স গঠন

ডাক ও টেলিযোগাযোগ খাতে বিগত ১৫ বছরের দুর্নীতি ও অনিয়ম বিষয়ে শ্বেতপত্র প্রকাশের লক্ষ্যে টাস্কফোর্স গঠন করেছে ডাক, টেলিযোগাযোগ ও Read more

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় হুমকির মুখে : ম্যাক্রোঁ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় হুমকির মুখে : ম্যাক্রোঁ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় হুমকির মুখে পড়েছে বলে সতর্ক করে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, ইউরোপের Read more

স্বাধীনতা এনেছি যে রক্ত দিয়ে প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব: মামুনুল হক
স্বাধীনতা এনেছি যে রক্ত দিয়ে প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, 'স্বাধীনতা এনেছি যে রক্ত দিয়ে প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব।' Read more

অস্ত্রোপচার সম্পন্ন, হাদিকে নেওয়া হচ্ছে এভারকেয়ারে
অস্ত্রোপচার সম্পন্ন, হাদিকে নেওয়া হচ্ছে এভারকেয়ারে

গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আপ বাংলাদেশের নেতা রাফে সালমান রিফাত। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে Read more

আল-আকসার খতিবকে গ্রেপ্তারের পর মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা
আল-আকসার খতিবকে গ্রেপ্তারের পর মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা

জুমার নামাজ শেষে আল-আকসা মসজিদের খতিব শেখ মোহাম্মদ সরান্দাহকে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গ্রেপ্তারের কিছুক্ষণ পর তাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন