যুক্তরাজ্যের একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন ৯ জন। হামলা ঘটানোর অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে ক্যাম্ব্রিজশায়ার শহরে হান্টিংডন স্টেশনের কাছে ঘটেছে এই হামালা। ব্রিটেনের পরিবহন পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ইংল্যান্ডের সাউথ ইয়র্কশায়ার জেলার ডঙ্কস্টার শহর থেকে রাজধানী লন্ডনের কিংসক্রসের উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেনটি। যাত্রা শুরুর এক ঘণ্টা ১৫ মিনিট পর ক্যাম্ব্রিজশায়ার শহরের হান্টিংডন স্টেশনের কাছাকাছি  পৌঁছানোর পর এ ঘটনাটি ঘটে।পুলিশের তথ্য অনুযায়ী, হামলায় ১০ জন যাত্রী আহত হয়েছেন। নিহতের কোনো ঘটনা ঘটেনি তবে আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।ট্রেনের একজন যাত্রী ও প্রত্যক্ষদর্শী ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেন, “ট্রেন যখন হান্টিংডন স্টেশনের কাছাকাছি পৌঁছালো, সে সময় (আমি যে কামরায় ছিলাম, সেখানে) একজন যাত্রী ঢুকলেন। তিনি টলতে টলতে আসছিলেন। কামরায় ঢুকে কোনো রকমে তিনি বললেন, ‘তাদের কাছে ছুরি আছে। আমাকে ছুরি মেরেছে তারা’; তারপরই মাটিতে লুটিয়ে পড়লেন। পরে জানা গেলো আরও ৯ জন আহত হয়েছেন।”বিবিসিকে ওই যাত্রী জানান, হান্টিংডন স্টেশনে থামা মাত্র পরিবহন পুলিশের দল ট্রেনে ঢোকে। সেখানে তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে হামলা ঘটনোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। আহতদের হাসপাতালে পাঠানোরও ব্যবস্থা করে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শীতের আগমনে আরও ভয়াবহ হয়ে উঠছে গাজার পরিস্থিতি
শীতের আগমনে আরও ভয়াবহ হয়ে উঠছে গাজার পরিস্থিতি

শীতের আগমনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। জরুরি আশ্রয় ও শীতের সামগ্রী প্রবেশে ইসরায়েলের বাধার কারণে বিপদে Read more

করোনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা
করোনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা

দেশে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও Read more

লালমনিরহাটে এক সপ্তাহ ধরে নিখোঁজ মিরাজ
লালমনিরহাটে এক সপ্তাহ ধরে নিখোঁজ মিরাজ

এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সন্ধান মিলেনি হাফিজিয়া মাদরাসা পড়ুয়া ছাত্র মিরাজ বাবুর (১৪)। নিখোঁজ মিরাজ বাবু লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার Read more

নিবন্ধন আইন সংশোধন, চালু হচ্ছে ই-রেজিস্ট্রেশন
নিবন্ধন আইন সংশোধন, চালু হচ্ছে ই-রেজিস্ট্রেশন

দলিল নিবন্ধন ব্যবস্থাকে আধুনিক, সময়োপযোগী ও ডিজিটাল করতে নিবন্ধন আইন, ১৯০৮-এর অধিকতর সংশোধন করে নিবন্ধন (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৬ জারি করা Read more

২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: ইসরায়েল
২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: ইসরায়েল

ইসরাইল লক্ষ্য করে একযোগে অন্তত ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে ১৭ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে তিনজনের Read more

আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়
আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে আজ কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন