পাকিস্তানের আইন প্রয়োগকারী সংস্থাগুলো ভারতের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা এক জেলেকে আটক করেছে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আত্তা তারার ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী। শনিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তারা। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জিও নিউজ।মন্ত্রীদের দাবি, আটক ব্যক্তির নাম ইজাজ মাল্লাহ। তাকে চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের কর্তৃপক্ষ গ্রেফতার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে পাকিস্তানে পাঠিয়ে নির্দিষ্ট কিছু কাজ করানোর নির্দেশ দেওয়া হয়।পাকিস্তানের তথ্যমন্ত্রী তারার বলেন, ‌‘ভারতীয় সংস্থাগুলো মাল্লাহকে প্রলোভন দেখায় এবং হুমকি দেয়—যদি সে সহযোগিতা না করে, তাহলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে। পরবর্তীতে তাকে কিছু নির্দিষ্ট কাজের নির্দেশ দিয়ে পাকিস্তানে পাঠানো হয়।’মন্ত্রী জানান, মাল্লাহকে পাকিস্তানের সামরিক বাহিনী, নৌবাহিনী ও রেঞ্জার্সের পোশাক, স্থানীয় সিমকার্ড ও ফোন বিল সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছিল—গোয়েন্দা তথ্য জোগাড়ের উদ্দেশ্যে।পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তা তারার ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী ২০২৫ সালের ১ নভেম্বর ইসলামাবাদে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো তার কার্যকলাপ নজরদারিতে রাখে এবং ভারত ফেরার সময় তাকে আটক করে। আটক হওয়ার পর মাল্লাহ নিজের অপরাধ স্বীকার করেছে বলেও জানান তথ্যমন্ত্রী। তার স্বীকারোক্তির একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান সরকার, যেখানে মাল্লাহ বলেন, ভারতীয় এজেন্টরা তাকে সহযোগিতা না করলে জেলে পাঠানোর হুমকি দিয়েছিল।আত্তা তারার বলেন, পাকিস্তানের সাম্প্রতিক কৌশলগত ও কূটনৈতিক সাফল্যে ভারত অস্থির হয়ে এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।‘আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তার ওপর নজর রাখে যখন দেখা যায়, সে সেনাবাহিনী ও রেঞ্জার্সের পোশাক এবং স্থানীয় সিমকার্ড কিনছে,’ বলেন তিনি।গ্রেফতারের সময় মাল্লাহর কাছ থেকে পাকিস্তানি সিমকার্ড, দিয়াশলাই, লাইটারসহ বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়, যা ভারতের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে ছিল বলে দাবি করেন মন্ত্রীরা।তারার আরও বলেন, মাল্লাহ ভারতের একটি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিল এবং সংবেদনশীল উপকরণ সংগ্রহের দায়িত্ব পেয়েছিল।তিনি অভিযোগ করেন, ‘ভারতের তথাকথিত ‘‘অপারেশন সিদুঁর’’ ব্যর্থ হওয়ার পর পাকিস্তানবিরোধী প্রচারণা শুরু করেছে তারা। কূটনৈতিক ও সামরিক ব্যর্থতার পর এই মিথ্যা বয়ানই ভারতের হতাশার প্রতিফলন।’পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেন, আটক এজেন্টকে একটি নির্দিষ্ট মোবাইল কোম্পানি থেকে সিমকার্ড সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, পাকিস্তানি গণমাধ্যম দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরে সঠিকভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রসংসদ বাকসু নির্বাচনের দাবীতে বিক্ষোভ
ছাত্রসংসদ বাকসু নির্বাচনের দাবীতে বিক্ষোভ

বরিশাল বিএম কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের জিরো Read more

মোংলায় মাদকের আখড়ায় নৌবাহিনীর অভিযান, ৩ ব্যবসায়ী আটক
মোংলায় মাদকের আখড়ায় নৌবাহিনীর অভিযান, ৩ ব্যবসায়ী আটক

মোংলায় মাদকের আখড়ায় অভিযান চালিয়ে মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী। রবিবার (১৮ জানুয়ারি) রাত ৯টার দিকে এই অভিযান পরিচালিত Read more

ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করল যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা জানিয়েছেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের সঙ্গে ওয়াশিংটনের Read more

মুন্সীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মোড়কজাত পণ্যে প্রয়োজনীয় তথ্য না থাকা এবং মূল্য তালিকা না টানানোসহ বিভিন্ন অনিয়মের কারণে মুন্সীগঞ্জ শহরের তিনটি Read more

আলফাডাঙ্গায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
আলফাডাঙ্গায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট

আর মাত্র দুই দিন পরেই পবিত্র ঈদুল আজহা। শেষ মুহূর্তে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। গত কয়েক Read more

৬ মাস নিজস্ব ব্যবস্থাপনায় চলবে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল
৬ মাস নিজস্ব ব্যবস্থাপনায় চলবে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ছয় মাস নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করবে বন্দর কর্তৃপক্ষ। তবে টার্মিনাল পরিচালনার দায়িত্ব নৌ বাহিনীকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন