রাজধানীসহ সারা দেশের বেশ কিছু জায়গায় বিকালেই নেমে এলো সন্ধ্যা। কি অবাক হচ্ছেন? আজ শনিবার (১ নভেম্বর) মাসের শুরুতেই বৃষ্টির দেখা পেয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষজন। মুষলধারে ঝরতে থাকে বৃষ্টি। রাস্তায় চলাচল করা গাড়িগুলোতে হেডলাইট জ্বলতে দেখা গেছে। আর মুষলধারে বৃষ্টির ফলে বিকালেই অন্ধকার নেমে আসে দেশের বিভিন্ন স্থানে। বিকালেই সন্ধ্যা পেয়ে যায় মানুষজন।এমন বৃষ্টিতে বিপাকে পড়েন অফিসফেরত সাধারণ মানুষ। আচমকা এমন ধারায় অনেককেই ভিজতে দেখা গেছে। এছাড়াও টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া,কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে।এর আগে আজ সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও আশপাশের অঞ্চলে শনিবার হালকা বৃষ্টি হতে পারে। আকাশও আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকবে।আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর, উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।এটি আরও উত্তর, উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠক করবেন সিইসি
তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠক করবেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করবেন Read more

কালিয়াকৈরে উদ্ধার হওয়া ঘোড়া নিলামে বিক্রি
কালিয়াকৈরে উদ্ধার হওয়া ঘোড়া নিলামে বিক্রি

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া মালিকবিহীন ঘোড়া নিলামের মাধ্যমে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে Read more

হোমনায় হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় অগ্নিকাণ্ড
হোমনায় হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় অগ্নিকাণ্ড

কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের দৌলতপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে Read more

বরিশালে বিধবাকে ধর্ষনের পর হত্যার অভিযোগ
বরিশালে বিধবাকে ধর্ষনের পর হত্যার অভিযোগ

আলেয়া বেগম (৬০) নামের এক বিধবা নারীর অর্ধগলিত লাশ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উদ্ধারের পর ওইদিন দুপুরে মর্গে প্রেরণ করেছে Read more

বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামিরর বিচারের দাবিতে মানববন্ধন
বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামিরর বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউপির বহিস্কৃত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন