নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছেন তাদেরই চাচাতো ভাইয়েরা। শনিবার (১ নভেম্বর) দুপুরে  উপজেলার চরসুবুদ্ধি এলাকায় এই ঘটনা ঘটে।নিহতরা হলেন- চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফোরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০)। এই ঘটনায় ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়েছেন। রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট একটি জমির দাবী সংক্রান্ত বিরোধে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এই বিরোধ মিমাংসায় এলাকায় কয়েকবার দুই পরিবার নিয়ে সভা হয়েছে। গ্রাম্য শালিসে এক পক্ষে রায় গেলে আরেক পক্ষ নারাজি দেয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে আগেও কয়েকবার বাগবিতণ্ডা হয়েছে। শনিবার দুপুরে বাগবিতণ্ডার জেরে উত্তেজনা বেড়ে গেলে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমন চালিয়ে ফোরা মিয়া ও তার ছোট ভাইসহ পরিবারের কয়েকজনকে কোপানো হয়।নিহতের পরিবারের সদস্যরা জানান, ফোরা মিয়া ও শাকিলের বাবা আবু তাহের দীর্ঘ ২০ বছর আগে তাদের চাচা আব্দুল আউয়ালের কাছ থেকে ১৭শ টাকা ধার নেন। সেই প্রেক্ষিতে আউয়াল তার ছেলে শিপন মিয়া ও রিপন মিয়ারা আবু তাহেরের ভিটা থেকে জমি দাবি করে আসছিলেন। সম্প্রতি বেশ কয়েকটা দরবার হলে বি’চারকরা আবু তাহেরের পক্ষেই রায় দেন।শনিবার দুপুরের দিকে আউয়াল, তার ছেলে শিপন, রিপন, মেয়ে শাহানা, আজিনা, আছমা, সুমাইয়াসহ ১০/১২ জন দা, লাঠি নিয়ে ফুরা মিয়াদের বাড়িতে হামলা করেন। এ সময় ফুরা মিয়া, তার ভাই শাকিল ও পরিবারের সদস্যরা বাধা দিলে ক্ষিপ্ত হয়ে আউয়াল, রিপন, শিপনসহ অন্যরা মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফুরা মিয়া ও তার ভাই শাকিলসহ চারজনকে গুরুতর আহত করেন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে ফুরা মিয়া ও শাকিল মারা যান। গুরুতর আহত অবস্থায় মনিরা বেগম নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশান আরা বলেন, ‘বেলা পৌনে ১টার দিকে আহতদের হাসপাতালে নিয়ে আসলে আমরা ফুরা মিয়া ও শাকিল নামে দুজনকে মৃত ঘোষণা করি। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে ‘ওসি আদিল মাহমুদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আহতদেরকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেছে। সেখানে দুই ভাই মারা যান। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণতন্ত্র নিয়ে মানুষের স্বপ্নের মূল কেন্দ্রে তারেক রহমান: মির্জা ফখরুল
গণতন্ত্র নিয়ে মানুষের স্বপ্নের মূল কেন্দ্রে তারেক রহমান:  মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে।  তিনি বলেন, মানুষ এখন Read more

ঈদুল আজাহায় বরিশালকে নিরাপদ রাখতে সড়ক পরিদর্শন
ঈদুল আজাহায় বরিশালকে নিরাপদ রাখতে সড়ক পরিদর্শন

ধর্মপ্রাণ মুসলমানদের ২য় পবিত্র উৎসব ঈদুল আজাহায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে স্বজনদের সঙ্গে ঈদ করতে আসা বরিশালবাসীর নিরাপত্তা নিশ্চিত Read more

আকাশ থেকে গাজায় খাবার ও ওষুধ ফেলার ঘোষণা ফ্রান্সের
আকাশ থেকে গাজায় খাবার ও ওষুধ ফেলার ঘোষণা ফ্রান্সের

ইসরায়েলের অবরোধের মুখে দুর্ভিক্ষের কবলে পড়া অবরুদ্ধ গাজার বাসিন্দাদের জন্য আকাশ থেকে খাদ্য ও ওষুধ ফেলার ঘোষণা দিয়েছে ফ্রান্স। মঙ্গলবার (২৯ Read more

ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না, তিন দেশের স্বীকৃতির পর বললেন নেতানিয়াহু
ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না, তিন দেশের স্বীকৃতির পর বললেন নেতানিয়াহু

দীর্ঘ প্রতিক্ষার পর আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। শক্তিশালী এ তিন দেশ রোববার Read more

নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা
নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) ‘হেড অব প্রিভিলেজ ব্যাংকিং’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী Read more

অস্ত্রসহ গ্রেফতার সন্ত্রাসী শাকিল, চট্টগ্রামে পুলিশের ওপর হামলা
অস্ত্রসহ গ্রেফতার সন্ত্রাসী শাকিল, চট্টগ্রামে পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের বন্দর থানা পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা শাকিলকে (২৫) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন