ইসরায়েল কর্তৃক আটক অবস্থায় নিহত আরো ৩০ ফিলিস্তিনির মরদেহ গাজা উপত্যকায় ফেরত দেওয়া হয়েছে, যাদের অনেকের দেহে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। আন্তর্জাতিক রেডক্রস কমিটির মাধ্যমে মরদেহগুলো হস্তান্তর করা হয়। এদিকে, ইসরায়েলি বাহিনী তথাকথিত যুদ্ধবিরতির মধ্যেও শুক্রবার গাজার বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে, যাতে অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, পূর্ব গাজা সিটির শুজাইয়া এলাকায় ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি নিহত ও তার ভাই আহত হয়েছেন।জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি গোলাবর্ষণে আরো একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ইসরায়েলি হামলায় আহত এক ব্যক্তি পরে মারা গেছেন।এদিকে, মধ্য গাজার সিভিল ডিফেন্স কর্মীরা আজ-জাহরা এলাকার আবু মেদেইন পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে আরো এক ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছে। শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনিস এলাকাতেও ইসরায়েলি যুদ্ধবিমান কয়েকটি ভবনে হামলা চালায়। তবে জানা গেছে, ফিলিস্তিনি বন্দি-বিনিময় চুক্তির অংশ হিসেবেই এই মরদেহগুলো ফেরত দেওয়া হচ্ছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ এই হস্তান্তরের মাধ্যমে এ পর্যন্ত মোট ২২৫টি মরদেহ গাজায় ফেরত নেওয়া হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা বৃষ্টিতে শার্শার ফসলি জমি প্লাবিত, ৫০০ একর পানির নিচে
টানা বৃষ্টিতে শার্শার ফসলি জমি প্লাবিত, ৫০০ একর পানির নিচে

টানা বর্ষণে ও ভারতের ইছামতী নদীর উজানের পানিতে এবছরও প্লাবিত হয়েছে যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের ঠেঙামারী ও আওয়ালী বিল। Read more

নির্বাচন নিয়ে যারা সংশয় ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব
নির্বাচন নিয়ে যারা সংশয় ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে নির্বাচনী জোয়ার চলছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোট চাইছেন, মিছিল হচ্ছে। Read more

চকরিয়ায় নিউ মার্কেটের ছাদ ধসে ভাসমান ব্যবসায়ী আহত
চকরিয়ায় নিউ মার্কেটের ছাদ ধসে ভাসমান ব্যবসায়ী আহত

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের পুরাতন নিউ মার্কেটের ছাদ ধসে মোহাম্মদ জিহাদ (১৭) নামে এক ভাসমান ব্যবসায়ী আহত হয়েছেন। তার বাড়ি চট্টগ্রামের Read more

খালি পেটে লবঙ্গ খেলেই মিলবে নানান রোগের সমাধান
খালি পেটে লবঙ্গ খেলেই মিলবে নানান রোগের সমাধান

লবঙ্গ আমাদের রান্নাঘরের পরিচিত একটি মশলা। এটা খাবারে স্বাদ ও ঝাঁজ এনে দেয়। তবে রান্নার বাইরেও লবঙ্গের রয়েছে অসাধারণ ভেষজ Read more

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
ঢাকার পথে প্রধান উপদেষ্টা

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগদান শেষে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।স্থানীয় সময় Read more

ভৈরবে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার
ভৈরবে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে নানা বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের চেষ্টার শিকার হয় ৫ বছরের শিশু। এ ঘটনার অভিযোগে অপরাধী যুবক জিহান মিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন