জুমার নামাজের আগে মসজিদে দান করা এক লিটার দুধ নিলামে উঠানো হয়। ক্রেতাদের হাঁক-ডাক শেষে ১৩ হাজার টাকায় সেই দুধ কিনে গরীবের মাঝে বিলিয়ে দেন স্থানীয় যুবক মনিরুজ্জামান দূর্জয়।শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ব্রহ্মপাড়া আল হোসাইনিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।জানা যায়, একজন কৃষক ওই মসজিদে এক লিটার দুধ দান করেন। সেই দুধ জুমার নামাজের আগে নিলামে উঠান মসজিদ পরিচালনা কমিটি। দুধ কিনতে প্রথমে ২০০ টাকা দাম হাঁকান এক মুসল্লি। পরে আরও চার থেকে পাঁচজন দাম বাড়ানোর প্রতিযোগিতা শুরু করেন। শেষে ১২ হাজার টাকা দাম হাঁকান মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ ইদ্রিস মিয়া। সেই দাম ছাড়িয়ে ১৩ হাজার টাকা দুধ কিনেন ফ্রিল্যান্সার মনিরুজ্জামান দূর্জয়। পরে তিনি সেই দুধ একজন গরীবকে দিয়ে দেন।এই বিষয়ে মনিরুজ্জামান দূর্জয় বলেন, ‘আল্লাহ ঘর উন্নয়নে সহায়তার জন্যই এই দুধ কিনেছি। এমন ভালো কাজে প্রতিযোগিতা করে মনে তৃপ্তি পেয়েছি।’ব্রহ্মপাড়া আল হোসাইনিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম জহুরী বলেন, ‘ভালো কাজে প্রতিযোগিতার নির্দেশ রয়েছে। মসজিদের জিনিসপত্র কিনে নেওয়াতে আল্লাহ বরকত মিলে। অধিক নেকের জন্য মানুষ মসজিদের জিনিস ক্রয় করে। তাছাড়া এই নিলামের অর্থ ব্যয় করা হবে মসজিদের উন্নয়ন কাজে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নান্দাইলে পুলিশ সদস্যের বিরুদ্ধে মানববন্ধন
নান্দাইলে পুলিশ সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

ময়মনসিংহের নান্দাইলে আসাদুজ্জামান ভূইয়া ওরফে পিযুস নামে এক পুলিশ সদস্য কর্তৃক ঘুষ বাণিজ্য, জমি দখল, মিথ্যায় মামলায় জড়ানোসহ ক্রসফায়ারের হুমকি Read more

বিমানে চেপে চেন্নাই থেকে শ্রীলঙ্কায় পহেলগাঁওয়ের জঙ্গিরা?, তথ্য পেয়েই তল্লাশি
বিমানে চেপে চেন্নাই থেকে শ্রীলঙ্কায় পহেলগাঁওয়ের জঙ্গিরা?, তথ্য পেয়েই তল্লাশি

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিরা ভারতে অবস্থান না করে ইতিমধ্যেই চেন্নাই থেকে বিমানে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পৌঁছে গেছেন— Read more

পেঁয়াজের দাম আরও বেড়ে ১২০ টাকা
পেঁয়াজের দাম আরও বেড়ে ১২০ টাকা

রাজধানীর বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম দিনের ব্যবধানে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হওয়া দেশি পেঁয়াজ Read more

নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চায়ের দোকান ও দুই গুদাম ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার
নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চায়ের দোকান ও দুই গুদাম ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি চায়ের দোকান ও দুটি গুদামের নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি Read more

কানাডার একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি
কানাডার একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি

কানাডার অটোয়া, মন্ট্রিয়লসহ ছয়টি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকির পর সাময়িকভাবে ফ্লাইট ছাড়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে নিরাপত্তা পরিস্থিতি Read more

‘হয় চুক্তি করুন, নয়তো ফল ভোগ করুন’, কিউবাকে হুমকি ট্রাম্পের
‘হয় চুক্তি করুন, নয়তো ফল ভোগ করুন’, কিউবাকে হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়িয়ে ঘোষণা দিয়েছেন, ভেনেজুয়েলা থেকে আর কোনো তেল বা অর্থ কিউবায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন