কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অধিক আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। কারণ, নিজের ইচ্ছায় বাঁচেন এই নায়িকা। ফলে তাকে নিয়ে নানা গুঞ্জন উড়লেও তা গায়ে মাখেন না। ব্যক্তিগত জীবনে একাধিকবার বিয়ে করেছেন পরীমণি। সর্বশেষ অভিনেতা শরীফুল রাজের সঙ্গে ঘর বেঁধেছিলেন। এ সংসারে পূণ্য নামে একটি পুত্রসন্তান রয়েছে। যদিও এ সংসারও টিকেনি।প্রেম, বিয়েবিচ্ছেদ, সন্তান নিয়ে মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।সঞ্চালক জানতে চান, তোমার কি মনে হয় বিয়েটা ভুল ছিল? জবাবে পরীমণি বলেন, ‘না। আমার জীবনের কোনো কিছুই ভুল না। সবকিছুই একটা অভিজ্ঞতা।’ সঞ্চালক বলেন, ‘আমার মনে হয়, তোমার সাথে এখন পূণ্য থাকার কারণে বিয়েটাকে ভুল বলছো না।’ জবাবে পরীমণি বলেন, ‘না, না। ও না থাকলেও বলতাম। অন্য একজনকে নিয়ে কেন বলি না। সবচেয়ে বেশি আফসোস কী জানেন, আমার সাথে কোনো এক্সের (প্রাক্তন) ওই মুহূর্ত আসে নাই, যেখানে গালাগালির পর্যায়ে চলে গিয়েছিল।’খানিকটা ব্যাখ্যা করে পরীমণি বলেন, ‘যে গালিটা চরিত্রের উপরে যাবে, হৃদয়ে লাগবে। মানে আত্মসম্মানে লাগবে এমন কিছু গালি থাকে না! সেটা হতে পারে তুই অথবা কোনো গালিই না! এরকম কোনো পর্যায় আমার এক্সের সাথে হয় নাই। যখন আমার মনে হয়েছে, ওই পক্ষটা আর আগাবে না, টাফ ছিল…।’সংসার ধরে রাখতে প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘এটা পরে বলি। আমরা দুইপক্ষ যখন বসলাম যে, এটা আর আগানো যাবে না, একটা রেসপেক্টফুল জায়গায় দাঁড়িয়ে আমরা ব্রেকআপ করি। কেন? হয়তো কোথাও দেখা হবে! হয়তো দেখা হবে না। কিন্তু কোথাও বন্ধু-বান্ধবদের মাঝে নামটা আসলে, সেখান থেকে উঠে চলে যাব ব্যাপারটা এরকম যেন না হয়, ব্যাপারটা যাতে সহনশীল একটা জায়গায় থাকে। এই সম্মানটা আমি সবার কাছ থেকে পেয়েছি, সবাইকে দিয়েছিও। যে প্রাক্তনের (প্রাক্তন স্বামী) কাছ থেকে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার কথা ছিল, কিন্তু তার কাছ থেকেই সবচেয়ে বেশি অপমানিত হয়েছি। এসব তো আপনাদের সামনেই হয়েছে। বিচ্ছেদটা তো আরো সুন্দর হতে পারত, সেটা কেন হয়নি?’আমরা শুনেছি, এখন তিনি বাচ্চার (পূণ্য) খোঁজখবর নেন, ভরণপোষণ দেন—সঞ্চালকের এ কথার পরিপ্রেক্ষিতে পরীমণি বলেন, ‘আমি তো কোথাও শুনিনি। উনি মনে হয় ভুলে গেছেন, উনার বাচ্চা আছে। আমি নিশ্চিত, উনি ভুলে গেছেন।’ কেউ কেউ বলেন, ‘তুমি নাকি যোগাযোগ করতে দাও না?’ এ প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘বাচ্চা বড় হয়ে সিদ্ধান্ত নেবে এসব অভিযোগের কোনটা সে গ্রহণ করবে, কোনটা করবে না। আমি প্রত্যেকটি বিষয় ক্লিয়ার করে রেখে গিয়েছি, আম পাবলিক একটা কথা বলল সেটাও। আমি যদি আজকে মরেও যাই, এই পর্যন্ত যা যা হয়েছে, তার সবকিছুই ও পেয়ে যাবে। আমি এভাবে এটা রেখে গিয়েছি। এখন আমার কাজই এটা। মাদারহুডে আমি কোনোভাবেই ফেল করতে চাই না, আমি করবও না। আমার বাচ্চা কোনো দিন আমার দিকে আঙুল তুলে কথা বলতে পারবে না। এমন না যে, ও ওর বাবাকে অসম্মান করে কথা বলবে। কারণ আমি ওকে ওইভাবে বড় করছি।’বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়ে পরীমণি বলেন, ‘হাসপাতালে উনার নাম্বার দেওয়া। আমি আসলে উনার নামটাও মুখে নিতে চাই না। যাহোক, পূণ্যর টিকার ডেটে হাসাপাতাল থেকে মেসেজে উনার ফোন নাম্বারে যায়, উনি কি এটা দেখেন না? আমি কোনো অভিযোগ করছি না, যারা বলেন আমি যোগাযোগ করতে দিই না, তাদের জন্য বলছি—‘এসব তথ্য ভুল’। উনি না হয় ভুলে যান, কিন্তু আমার বাচ্চার দাদা-দাদি নাই? রক্ত তো মুছে ফেলা যায় না। পূণ্যর বিশেষ দিনগুলোতে তারা কেন একটা ফোন দেন না? পূণ্য যখন অসুস্থ হয়, তখনো কেন ফোন করেন না, খোঁজখবর নেন না? খোঁজখবর নেওয়া মানে তো ভরণপোষণ দেওয়া না, আমার বাচ্চার ভরণপোষণ লাগে না। তারাও কী এক্স হয়ে গিয়েছেন?’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলেট থেকে লুট হওয়া পাথর ঢাকায় উদ্ধার
সিলেট থেকে লুট হওয়া পাথর ঢাকায় উদ্ধার

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর উদ্ধারে ঢাকার ডেমরায় যৌথ অভিযান চালিয়েছে র‍্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ আগস্ট) Read more

নিয়োগে আত্মীয়তার ছায়া, অধ্যক্ষের ছেলে ও দাতা সদস্যের পুত্রবধূ উত্তীর্ণ!
নিয়োগে আত্মীয়তার ছায়া, অধ্যক্ষের ছেলে ও দাতা সদস্যের পুত্রবধূ উত্তীর্ণ!

মাদ্রাসা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোঃ নিজাম উদ্দিন আকন ও সভাপতি গুলিশাখালী ইউনিয়ন জামায়াতে ইসলামী Read more

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান
মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

ঢাকার পূর্বাচলের সংবর্ধনাস্থলে নির্ধারিত ভাষণ শেষে এবার মা-কে দেখতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল Read more

নওগাঁর মান্দায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
নওগাঁর মান্দায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নওগাঁর মান্দা উপজেলায় রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পরানপুর Read more

রামগড়ে ‘জুলাই শহিদ’ মজিদের সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
রামগড়ে ‘জুলাই শহিদ’ মজিদের সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

খাগড়াছড়ির একমাত্র জুলাই শহীদের সমাধিতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় স্মরণ Read more

আদালত চত্বরে আনিসুল হককে চড়-থাপ্পড়
আদালত চত্বরে আনিসুল হককে চড়-থাপ্পড়

নারায়ণগঞ্জ আদালত চত্বরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ওপর চড়-থাপ্পড় মারার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ আদালতে এ ঘটনা ঘটে।এদিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন