আন্তর্জাতিক আদালতের আইনি জবাবদিহি থেকে রক্ষা করতে গোপনে ইসরায়েলকে সহযোগিতা করেছে গুগল ও অ্যামাজন। ২০২১ সালে স্বাক্ষরিত প্রজেক্ট ‘নিম্বাস’ চুক্তির আওতায় ইসরায়েলকে ১২০ কোটি মার্কিন ডলারের সহযোগিতা দিয়েছে এই দুই প্রযুক্তি জায়ান্ট। এ চুক্তির আওতায় ইসরায়েলকে তাদের উন্নত ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা দিয়েছে।এতদিন গোপন থাকা এই চুক্তির নথিপত্র সম্প্রতি ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় থেকে ফাঁস হয়েছে। ফলে এ চুক্তির নৈতিক ও আইনি দিক নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্লাস৯৭২ ম্যাগাজিন, লোকাল কল এবং যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের যৌথ অনুসন্ধানে এমন বিস্ময়কর তথ্য উঠে এসেছে।ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, কোনো বিদেশি আদালত ইসরায়েল সংক্রান্ত তথ্য চাইলে তারা তা গোপনে ‘টিপ-অফ’ বা আগাম সতর্কবার্তা দিয়ে ইসরায়েলকে জানিয়ে দেবে বলে গুগল ও অ্যামাজন এ চুক্তিতে সম্মত হয়েছিল। এই সংকেত পাঠানো হতো ইসরায়েলি শেকেলে প্রতীকী অর্থ প্রেরণের মাধ্যমে। উদাহরণস্বরূপ—যুক্তরাষ্ট্রের (+১) কোড নির্দেশ করতে পাঠানো হতো ১,০০০ শেকেল, ইতালির (৩৯) জন্য ৩,৯০০ শেকেল, আর দেশ শনাক্ত করা না গেলে পাঠানো হতো ১ লাখ শেকেল।চুক্তির আরেকটি ধারায় বলা হয়েছে, ইসরায়েল গুগল ও অ্যামাজনের যে কোনো সেবা ব্যবহার করতে পারবে, এমনকি সেটি যদি মানবাধিকার বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তবুও কোম্পানিগুলো ইসরায়েলের অ্যাকসেস বন্ধ করতে পারবে না। গত বছর মাইক্রোসফট অবৈধ নজরদারি কার্যক্রমে ইসরায়েলি সেনাবাহিনীর সম্পৃক্ততা প্রকাশের পর তাদের ক্লাউড অ্যাকসেস বন্ধ করে দিয়েছিল। কিন্তু ‘নিম্বাস’ চুক্তিতে গুগল ও অ্যামাজন প্রতিশ্রুতি দেয় যে তারা কোনো অবস্থাতেই ইসরায়েলের অ্যাকসেস সীমিত করবে না।যদিও সরকারিভাবে প্রকল্পটি কেবল বেসামরিক মন্ত্রণালয়গুলোর জন্য বলে দাবি করা হয়েছে, তবে ইসরায়েলি সামরিক সূত্র প্লাস৯৭২ ম্যাগাজিনকে জানিয়েছে, সেনাবাহিনীর কম্পিউটিং ও নজরদারি অবকাঠামোতে নিম্বাসের ওপর মারাত্মক নির্ভরতা রয়েছে। বিশেষ করে গাজায় চলমান সামরিক অভিযানে এর নির্ভরতা অপরিসীম।এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা স্বীকার করেছেন, এই সেবাগুলো আমাদের লক্ষ্যভেদ কার্যক্রমে অত্যন্ত কার্যকর অপারেশন পরিচালনা করার সক্ষমতা দিয়েছে।আইন বিশেষজ্ঞরা বলছেন, এই ব্যবস্থা মার্কিন গোপনীয়তা আইন লঙ্ঘন করেছে। এর ফলে গুগল ও অ্যামাজন বড় ধরনের মামলার ঝুঁকিতে পড়তে পারে। এক সাবেক মার্কিন প্রসিকিউটর দ্য গার্ডিয়ানকে বলেন, এটি বেশ ‘চালাকি’ মনে হলেও আদালত এমন কৌশল ভালো চোখে দেখবে না।এসব তথ্য এমন সময় প্রকাশিত হলো যখন ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) শুনানি চলছে। এআই-চালিত টার্গেটিং, বায়োমেট্রিক নজরদারি ও ক্লাউডভিত্তিক তথ্য বিশ্লেষণের ব্যবহার যুদ্ধাপরাধের আশঙ্কা আরও জোরদার করেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে নিজ ঘরসহ চার বসতঘরে আগুন দিল যুবক!
চট্টগ্রামে নিজ ঘরসহ চার বসতঘরে আগুন দিল যুবক!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বসতভিটা নিয়ে পারিবারিক বিরোধের জেরে ক্ষুব্ধ হয়ে কেরোসিন ঢেলে নিজ ঘরসহ চারটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে Read more

পাবনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু
পাবনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে শাওন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।সোমবার (০৬ অক্টোবর) সন্ধ্যা Read more

উখিয়ায় বন্য হাতির রহস্যজনক মৃত্যু
উখিয়ায় বন্য হাতির রহস্যজনক মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় এক বন্য হাতির মৃত্যু হয়েছে। তবে হাতিটি কীভাবে মারা গেল, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড Read more

পাবিপ্রবিতে ছাত্রলীগের দুই কর্মী আটক
পাবিপ্রবিতে ছাত্রলীগের দুই কর্মী আটক

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার ২ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।ঐ Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৬ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৬ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে ক্ষুধার্ত Read more

যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে ইরানে যাবে রাশিয়ার চেচেন আর্মি
যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে ইরানে যাবে রাশিয়ার চেচেন আর্মি

যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান শুরু করে, তাহলে ইরানের সশস্ত্র বাহিনীকে সমর্থন দিতে দেশটিতে মোতায়েন হতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে চেচেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন