শরিফুল খান প্লাবন: সাজার মেয়াদ শেষ হওয়ার পর আটক ৬০ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২ ব্যবহার করে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।ফেরত পাঠানো এই ৬০ জনের মধ্যে ৫৬ জন পুরুষ ও ৪ জন নারী। তারা সবাই কেদাহ রাজ্যের বেলানতিক ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। প্রত্যাবাসিতদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল, লাওস, স্পেন, হংকং ও ভিয়েতনামের নাগরিক রয়েছে।ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এর ধারা ১৫(১)(সি) ও ৬(১)(সি), এবং ইমিগ্রেশন রুলস ১৯৬৩ এর অধীনে তারা বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। অপরাধগুলোর মধ্যে বৈধ পাসপোর্ট বা পারমিট ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ, এবং নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা উল্লেখযোগ্য।নিজ নিজ সাজা ভোগের পরই তাদের দেশে ফেরত পাঠানো হয়। এই প্রত্যাবাসন কার্যক্রমের নেতৃত্ব দেন টিপিপিআই নূর ইশাক বিন হামজাহ, যার সঙ্গে ছিলেন আরও আটজন কর্মকর্তা।কেদাহ ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসন রোধে এই ধরনের অভিযান ও প্রত্যাবাসন কার্যক্রম তাদের নিয়মিত তৎপরতার অংশ।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাগেরহাটে ৪টি আসনে ২৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা
বাগেরহাটে ৪টি আসনে ২৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের Read more

ইসরাইলে বন্দুকধারীদের ভয়াবহ হামলা, নিহত ৫
ইসরাইলে বন্দুকধারীদের ভয়াবহ হামলা, নিহত ৫

ইসরাইলের জেরুজালেম শহরের একটি বাস স্টেশনে বন্দুকধারীদের হামলায় এখন পর্যন্ত অন্তত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে।সোমবার (০৮ সেপ্টেম্বর) শহরের Read more

বিএনপির মনোনয়নবঞ্চিতদের যে আশ্বাস দিল দলটি
বিএনপির মনোনয়নবঞ্চিতদের যে আশ্বাস দিল দলটি

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচন সামনে রেখে সব ধরনের প্রস্ততি নিচ্ছে দেশের বৃহৎ Read more

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না: ফখরুল
মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না: ফখরুল

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, Read more

সাবেক এমপি কাজল গ্রেপ্তার
সাবেক এমপি কাজল গ্রেপ্তার

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মোশফিকুর রহমান কাজলকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১ জুন) বিকেলে বগুড়া শহরের ঠনঠনিয়া শহিদ নগর Read more

বড়াইগ্রামে মালিকানা দ্বন্দ্বে ১১ দোকানে তালা, জামায়াত-বিএনপির গ্রেফতার ৪
বড়াইগ্রামে মালিকানা দ্বন্দ্বে ১১ দোকানে তালা, জামায়াত-বিএনপির গ্রেফতার ৪

নাটোরের বড়াইগ্রামে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে ১১টি দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াত-বিএনপির নেতাকর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন