সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি অস্থায়ী কাঠের সাঁকো দিয়ে তিন উপজেলার অন্তত তিন হাজার মানুষ ঝুঁকিপূর্ণ পারাপার হচ্ছেন। বাঁশের খুঁটি ও পাতলা কাঠের পাটাতন দিয়ে তৈরি সাঁকোটির দৈর্ঘ্য প্রায় ৭০ মিটার। সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) সংসদীয় আসনের রতনকান্দি ইউনিয়নের একডালায় ইছামতি নদীর ওপর সাঁকোটির অবস্থান। স্বাধীনতার পর থেকে ওই নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবী উঠেছে অসংখ্যবার। কিন্তু অজ্ঞাত কারণে এখন পর্যন্ত নির্মিত হয়নি সেতুটি। সম্প্রতি একডালা গ্রামে গিয়ে দেখা গেছে, ইছামতি নদীর ওপর অস্থায়ীভাবে কাঠ ও বাঁশ দিয়ে একটি সাঁকো নির্মাণ করা হয়েছে। বগুড়া জেলার ধুনট উপজেলার খাটিয়ামারী, মথুরাপুর, কাশিয়াহাটা, বিষার দিয়ার, শালুয়াবাড়ীসহ আট থেকে দশটি গ্রামের মানুষজন এই সাঁকো ব্যবহার করে চলাচল করেন। অপরদিকে সিরাজগঞ্জ সদর ও কাজীপুরের মানুষও ওই সেতু ব্যবহার করে ধুনটে যাতায়াত করেন। সাঁকোটির ওপর দিয়ে খালি ভ্যান-রিক্সা, সাইকেল, মোটরসাইকেল পারাপার হতে পারলেও মালামাল নিয়ে ওই সব পরিবহন যেতে পারে না। সাঁকোটি অনেকটাই নড়বড়ে হয়ে পড়েছে। মাঝে মাঝে কাঠের পাটাতন ফাঁক হয়ে গেছে। ঝুঁকি নিয়ে নিয়মিত পারাপার হচ্ছেন লোকজন।সাঁকোটির নির্মাতা একডালা গ্রামের রফিক মিয়া বলেন, ‘জন্মের পর থেকে দেখছি হাজার হাজার মানুষ এই ঘাট দিয়ে চলাচল করে। বর্ষাকালে খেয়া নৌকায় পার হতে হতো তাদের। কয়েক বছর আগে অস্থায়ী একটি সাঁকো বানিয়ে দিয়েছি আমি। তবে পারাপারে ৫ থেকে ১০ টাকা করে নিয়েছি কিছুদিন।’একডালা গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ‘ইছামতির ঘাটের কাছেই আমার বাড়ি ছিল। কয়েক বছর আগে নদীর ভাঙনে পশ্চিম পাড়ে গিয়ে বাড়ি করি। তখন থেকেই দেখে আসছি মানুষজন খুব কষ্টে পারকপার হয়। এবার কচুরিপানার চাপে সাঁকোটি দুইবার উপড়ে গেছিল। এখানে একটি পাকা সেতু নির্মাণ খুব জরুরি।’বয়োবৃদ্ধ দবিবর রহমান আক্ষেপ করে বলেন, ‘অনেক ঝুঁকি নিয়া চার (সাঁকো) পার হইতে হয়। দ্যাশে এতো উন্নতি হইলো কিন্তু আমাগোরে এই ঘাটে একটো সেতুই হইলো না।’পার্শবর্তী উপজেলা ধুনটের খাটিয়ামারী গ্রামের আব্দুর রহিম বলেন, ‘রতনকান্দি ও একডালা হাট, সিরাজগঞ্জ সদর ও কাজীপুর উপজেলার সাথে যোগাযোগের জন্য কয়েক গ্রামের মানুষ এ ঘাটের সাঁকো ব্যবহার করেন।’একডালা গ্রামের চাঁন মিয়া জানান, ‘গ্রামের প্রায় দুইশ পরিবার ইছামতি নদীর পশ্চিম চরে স্থায়ীভাবে বসবাস করে। সেখানে স্কুল, মসজিদ, মাদ্রাসা রয়েছে। ছাত্র-ছাত্রীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে সাঁকো দিয়ে।’সিরাজগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান মুঠোফোনে সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘ওই স্থানে প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ প্রকল্পের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রস্তাবটি শীঘ্রই হেড অফিসে যাবে এরপর জেলা প্রশাসকের দপ্তরের সভায় আলোচনা হবে। পরে একনেক অনুমোদন পেলে কাজ শুরু করা যাবে। বিষয়টি নিয়ে আমরা আন্তরিকভাবে কাজ করছি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বনশ্রীতে বহুতল ভবনে আগুন
বনশ্রীতে বহুতল ভবনে আগুন

রাজধানীর বনশ্রীর সি ব্লকে একটি বহুতল ভবনের সাততলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।মঙ্গলবার (১৫ জুলাই) Read more

আশুলিয়ায় শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩
আশুলিয়ায় শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

আশুলিয়ায় অষ্টম শ্রেণীর এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।শনিবার (২৬ জুলাই) সকালে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় Read more

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৪৮ জন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৪৮ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার (১৮ জুন) সকাল ৮টা থেকে আজ Read more

গত ৯ বছরে ঢাকার মানুষ নির্মল বাতাস পেয়েছে মাত্র ৩১ দিন
গত ৯ বছরে ঢাকার মানুষ নির্মল বাতাস পেয়েছে মাত্র ৩১ দিন

গত ৯ বছরে ঢাকার মানুষ মাত্র ৩১ দিনের জন্য স্বচ্ছ ও নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পেরেছেন। ২০২৪ সালে অবস্থাটা আরও Read more

চরফ্যাশনে চার কিলোমিটার রাস্তা ভেঙে জনদুর্ভোগ চরমে
চরফ্যাশনে চার কিলোমিটার রাস্তা ভেঙে জনদুর্ভোগ চরমে

ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের চার কিলোমিটার রাস্তা জোয়ারের পানির স্রোতে ভেঙে গেছে। ওই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে Read more

‎সীতাকুণ্ডে তিন সাংবাদিককে হয়রানি ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সভা
‎সীতাকুণ্ডে তিন সাংবাদিককে হয়রানি ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সভা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডের কর্মরত তিন সাংবাদিকের বিরুদ্ধে গুজব, অপপ্রচার ও ইসকন ট্যাগ দিয়ে নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে।‎‎হয়রানি ও মবের শিকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন