দুই বছর ধরে চেষ্টার পর সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় বিগ টিকিট লটারিতে ভাগ্য খুলল প্রবাসী বাংলাদেশি হায়দার আলীর। লটারির সাপ্তাহিক ড্রতে ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম ওজনের একটি সোনার বার জিতেছেন তিনি। যার আনুমানিক মূল্য প্রায় এক লাখ ২৫ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৪১ লাখ ৬০ হাজার ৬৯৪ টাকা)।পাঁচ বছর ধরে আমিরাতের আল আইন শহরে বাস করছেন ৩১ বছর বয়সি হায়দার আলী। কাজ করেন বৈদ্যুতিক পণ্যের দোকানে।একদিন বিগ টিকিটের বিক্রয় দলের ফোনকলের মাধ্যমে এ লটারির খবর পান তিনি। এরপর নিয়মিতভাবে টিকিট কিনতে শুরু করেন কখনো নিজের নামে, কখনো বা অন্যের নামে নিবন্ধন করে।গত দুই বছর ধরে চার-পাঁচজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে মিলে প্রতি মাসে যৌথভাবে অর্থ জোগাড় করে লটারিতে অংশ নিচ্ছিলেন হায়দার। আশা ছিল, একদিন ভাগ্যের চাকা ঘুরবেই। অবশেষে ধৈর্যের ফল মিলল।সরাসরি সম্প্রচারে লটারির ফল ঘোষণার সময় উপস্থাপক রিচার্ড যখন ফোন করে সুখবরটি জানান, তখন মুহূর্তের জন্য হতবাক হয়ে যান হায়দার। প্রশ্ন করেন, ‘কত গ্রাম?’ উত্তর শুনে বিস্মিত হন তিনি। হতভম্ব হয়ে ফোনটি বন্ধুকে দেন নিশ্চিত হতে, এটা সত্যি কিনা, নাকি কোনো ঠাট্টা।রিচার্ডের মুখে যখন ‘বিগ টিকিট’ নামটি শোনা গেল, তখন আর ধরে রাখা গেল না আনন্দ। উচ্ছ্বাসে ফেটে পড়লেন সবাই, কারণ অবশেষে ভাগ্য খুলেছে তাদের।সোনার বারের দাম শুনেই হায়দার আলীর মুখ উজ্জ্বল হয়ে ওঠে। তিনি বলেন,আমি খুব খুশি। এটা সত্যিই এক বড় চমক।পুরস্কারটির অর্থ কীভাবে ব্যবহার করবেন, তা এখনো ঠিক করেননি হায়দার। তবে তার ভাষায়, এই জয় তাকে নতুন উদ্যম ও আশায় ভরিয়ে দিয়েছে। তিনি বলেন, এটা আমাকে প্রতি মাসে লটারিতে অংশ নিতে আরও অনুপ্রাণিত করেছে।বিগ টিকিটের প্রশংসা করে হায়দার আলী আর বলেন, এটা খুব ভালো একটি কোম্পানি। এর প্রক্রিয়াটাও বেশ সহজ। সূত্র: গালফ নিউজ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে অবৈধ সংযোগের রাজত্বে গ্যাস সংকট
গাজীপুরে অবৈধ সংযোগের রাজত্বে গ্যাস সংকট

গাজীপুর মহানগরে বাড়ছে অবৈধ আবাসিক গ্যাস সংযোগ। আর এতে বৈধ গ্রাহকরা পড়ছেন চরম ভোগান্তিতে। কাশিমপুর ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় মধ্যরাতে Read more

ব্রহ্মপুত্রে বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করল চীন
ব্রহ্মপুত্রে বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করল চীন

তিব্বত ও ভারত দিয়ে প্রবাহিত ইয়ারলুং জাংবো নদীর ওপর বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু করেছে চীন। এই নদীটি ভারত ও Read more

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে যাচ্ছেন না নাহিদ রানা
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে যাচ্ছেন না নাহিদ রানা

ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে সিরিজটি আয়োজন নিয়ে শঙ্কা ছিল। তবে প্রতিবেশী দুই দেশের যুদ্ধ বিরতির পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে Read more

উত্তরায় স্কুলছাত্রী অপহরণ: চাকরির প্রলোভনে নগ্ন ছবি তুলে মুক্তিপণ আদায়
উত্তরায় স্কুলছাত্রী অপহরণ: চাকরির প্রলোভনে নগ্ন ছবি তুলে মুক্তিপণ আদায়

রাজধানীর উত্তরা এলাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ। একইসঙ্গে পেশাদার অপহরণকারী চক্রের পাঁচ সক্রিয় Read more

দলীয় প্যাডে শৃঙ্খলা কমিটি করে ফের সমালোচনায় বিএনপি নেতা
দলীয় প্যাডে শৃঙ্খলা কমিটি করে ফের সমালোচনায় বিএনপি নেতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপির নামে দলীয় প্যাড ব্যবহার করে ২৯ জনের নাম লিখে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিম্ন Read more

দুই দিনে বেনাপোল দিয়ে রপ্তানি হলো প্রায় ৬৪ মেট্রিক টন পদ্মার ইলিশ
দুই দিনে বেনাপোল দিয়ে রপ্তানি হলো প্রায় ৬৪ মেট্রিক টন পদ্মার ইলিশ

দেশের বাজারে এক কেজি ইলিশের দাম দুই হাজার টাকার উপরে। আর ভারতে রপ্তানি হচ্ছে মাত্র এক হাজার ৫৩৩ টাকা দরে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন