বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সাড়ে ৭ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়িভাড়া ভাতা আগামী ১ নভেম্বর থেকে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত চিঠি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে পাঠিয়েছে। গত ২৮ অক্টোবর সই করা চিঠিতে কয়েকটি শর্তে ১ নভেম্বর থেকে সাড়ে ৭ শতাংশ বাড়িভাড়া ভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।চিঠিতে বলা হয়, সরকার বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা কয়েকটি শর্তে পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ২০২৬ সালের ১ জুলাই থেকে এ ৭ দশমিক ৫ শতাংশের অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ; অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো।শর্তগুলো হলো- পরবর্তী বেতন স্কেলে অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে; এমপিওভুক্ত ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১’, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’।‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং সরকার থেকে সময়ে সময়ে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন, আদেশ, পরিপত্র ও নীতিমালা অনুসরণ করে নিয়োগের শর্তগুলো পালন করতে হবে; বাড়ি ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা কোন বকেয়া প্রাপ্য হবেন না।এছাড়া ভাতা দেওয়ার ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে এবং এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ এ অনিয়মের জন্য দায়ী থাকবেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি: আজহারি
দেশে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি: আজহারি

 ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, “৩৬শে জুলাই বা ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। গত বছরের এই Read more

উপদেষ্টা আসিফ আইনি প্রক্রিয়া মেনেই অস্ত্রের লাইসেন্স পেয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
উপদেষ্টা আসিফ আইনি প্রক্রিয়া মেনেই অস্ত্রের লাইসেন্স পেয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

যথাযথ আইনী প্রক্রিয়া মেনেই উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তবে তার ভুল Read more

ভৈরবে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ আরেক শিশুর বিরুদ্ধে
ভৈরবে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ আরেক শিশুর বিরুদ্ধে

কিশোরগঞ্জের ভৈরবে ৭ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে আরেক শিশুর বিরুদ্ধে। ভৈরব থানায় এ ব্যাপারে মামলা হয়েছে। ভুক্তভোগী Read more

স্বপ্ন-তে মাত্র ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম!
স্বপ্ন-তে মাত্র ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম!

বিশ্ব আইসক্রিম দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় সুপারশপ চেইন স্বপ্ন। মাত্র ১০০ টাকায় তিন মিনিটে যত খুশি, তত Read more

১৬ জুলাই শহীদ আবু সাঈদ, ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা
১৬ জুলাই শহীদ আবু সাঈদ, ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস Read more

বগুড়ায় নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু
বগুড়ায় নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে আপন নাতি মো. আশিক হোসেন ওরফে রানার লাঠির আঘাতে বৃদ্ধ দাদা শাবান উদ্দিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন