ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দীর্ঘদিনের অবরোধে বিপর্যস্ত এখানকার জীবনযাপন। ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা ও গুলি এড়িয়ে বেঁচে থাকাই যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে পুষ্টিকর খাবারের দেখা পাওয়া যেন এক স্বপ্নের মতো।যুদ্ধ চলাকালীন সময়ে গাজায় কোনো মানবিক সহায়তা ঢুকতে দেয়নি ইসরায়েল। এমনকি সাগরে ফিলিস্তিনি জেলেদের মাছ ধরাও নিষিদ্ধ করে তারা।পরবর্তীতে গত ১০ অক্টোবর শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী। এরপরই ধ্বংসস্তূপের বুকে কিছুটা স্বস্তি ফেরে। গাজায় বসতে শুরু করে হাটবাজার। আবারও পছন্দের খাবার খাওয়ার সুযোগ পেয়েছে দীর্ঘদিন ধরে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত শিশুরা।সন্তানদের জন্য দীর্ঘ ১ বছর পর মুরগির মাংস কিনে আনেন ফিলিস্তিনের এক বাবা। তা দেখে আনন্দে সিজদায় লুটিয়ে পড়ে এক শিশু। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি ভবনের মধ্যে বসা ছিল ৩ শিশু। এ সময় বাবা তাদের জন্য মুরগির মাংস নিয়ে ঘরে প্রবেশ করতেই শিশুরা আনন্দ-উল্লাসে মেতে ওঠে। এ ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরা সেই ভিডিও পোস্ট করে ঘটনার বর্ণনা দেয়।এতে দেখা গেছে, শিশুরা মুরগির মাংস দেখতে পেয়ে আল্লাহু আকবর বলে চিৎকার করে এবং বলতে থাকে, আল্লাহ মহান, এটা কী সত্যিই মুরগি। আমরা আবারও মুরগির মাংস খেতে যাচ্ছি। আরেকটি ভিডিওতে দেখা যায়, একটি শিশুর হাতে আপেল দিয়ে তার নাম জানতে চাওয়া হলে, সে বলে তরমুজ। অর্থাৎ যুদ্ধের ভয়াবহতার মাঝে শিশুরা ফলের নামও ভুলে গেছে। ভিডিওটি দেখে অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন।গাজায় দীর্ঘ ২ বছরের যুদ্ধে ভয়াবহ খাদ্যসংকটে ভুগেছে লাখ লাখ ফিলিস্তিনি। খাবার না পেয়ে অপুষ্টিতে ভুগে শত শত শিশু মারাও গেছে। পরিস্থিতি এমনও ছিল যে, অনেকে ঘাস, লতা-পাতা খেয়ে জীবন ধারণ করেছে। এ অবস্থায় গাজায় ইসরায়েলি বর্বরতার মাঝে ফিলিস্তিনিদের কাছে পুষ্টিকর খাবার ছিল এক ধরনের বিলাসিত। কারণ ইসরায়েল বাহিনীর বৃষ্টির মতো বোমা বর্ষণের কারণে গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। স্কুল থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, হাসাপাতাল, শরণার্থী শিবির এবং হাটবাজারও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-বরিশাল মহাসড়কের দীর্ঘ যানজট
ঢাকা-বরিশাল মহাসড়কের দীর্ঘ যানজট

ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজট। এ যানজটের কারণে আটকা পড়েছে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাক। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ভূরঘাটা বাস স্ট্যান্ড Read more

দুই বন্ধুকে শেষ বিদায়, উপজেলাজুড়ে শোকের ছায়া
দুই বন্ধুকে শেষ বিদায়, উপজেলাজুড়ে শোকের ছায়া

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চোখের জলে দুই বন্ধুকে শেষ বিদায় দিয়েছেন পরিবার-পরিজন, আত্নীয়-স্বজন, সহপাঠী, শুভাকাঙ্খীসহ এলাকাবাসী। শুক্রবার (০৯ মে) দুপুর আড়াইটার দিকে পাকুন্দিয়া Read more

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগার ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর Read more

আন্দোলন ছাড়া আর পথ নেই: বিরোধীদলীয় নেতা
আন্দোলন ছাড়া আর পথ নেই: বিরোধীদলীয় নেতা

দেশের গণভোট ও সংবিধান সংস্কারের চূড়ান্ত রায় জনগণের কাছে প্রতিফলিত না হওয়ায় এখন আমাদের জন্য একমাত্র পথ বাকি—জনগণকে সঙ্গে নিয়ে Read more

প্রতিদিন মাত্র ৩০ মিনিট ব্যায়ামে কমবে ক্যানসারের ঝুঁকি
প্রতিদিন মাত্র ৩০ মিনিট ব্যায়ামে কমবে ক্যানসারের ঝুঁকি

প্রতিদিন মাত্র আধঘণ্টা ব্যায়াম করলে ক্যানসারের ঝুঁকি ৩০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব—এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ার এডিথ কোয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষণায়।গবেষণায় বলা হয়েছে, Read more

ব্যালন ডি’অরে নারী–পুরুষ সমতা
ব্যালন ডি’অরে নারী–পুরুষ সমতা

চলতি মৌসুম শেষের দিকে রয়েছে। এর মাঝেই আলোচনার কেন্দ্রে রয়েছে ফুটবলারদের ব্যক্তিগত বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর। চলতি বছরের ২২ সেপ্টেম্বর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন