টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এবার দেখা যেতে যাচ্ছে এক অভিনব দৃশ্য। যুগ যুগ ধরে সাদা পোশাকের এই অভিজাত ফরম্যাটে চলে আসা ঐতিহ্যবাহী নিয়ম ভেঙে গৌহাটিতে হতে যাচ্ছে ভিন্ন এক অধ্যায়। প্রথাগত নিয়ম ভেঙে এবার লাঞ্চের আগে হবে চা বিরতি!আগামী ২২ নভেম্বর থেকে গৌহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। আর সেখানেই প্রথমবারের মতো দেখা যাবে এই সময়সূচি পরিবর্তন। সিরিজের প্রথম টেস্ট ১৪ নভেম্বর শুরু হবে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনসে।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, গৌহাটিতে সূর্যোদয় ও সূর্যাস্ত তুলনামূলকভাবে আগেভাগে হওয়ায় খেলার সময় সামঞ্জস্য রাখতে চা বিরতি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।বোর্ডের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘গৌহাটিতে দিনের আলো দ্রুত ফুরিয়ে যায়। তাই আমরা এবার পরীক্ষামূলকভাবে চা বিরতির সময় লাঞ্চের আগে আনার সিদ্ধান্ত নিয়েছি। এতে দিনের খেলার সময় কিছুটা বাড়ানো সম্ভব হবে।’নতুন সময়সূচি অনুযায়ী স্থানীয় সময় সকাল ৯টায় খেলা শুরু হবে। প্রথম সেশন চলবে দুই ঘণ্টা, এরপর সকাল ১১টা থেকে ২০ মিনিটের চা বিরতি। তারপর দ্বিতীয় সেশন চলবে দুপুর ১টা পর্যন্ত। এরপর থাকবে ৪০ মিনিটের লাঞ্চ বিরতি। বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত চলবে দিনের শেষ সেশন।সাধারণত ভারতে টেস্ট ম্যাচ শুরু হয় সকাল সাড়ে ৯টায়। দুই ঘণ্টা খেলার পর থাকে ৪০ মিনিটের লাঞ্চ, তারপর দ্বিতীয় সেশন শেষে ২০ মিনিটের চা বিরতি। এবারই প্রথম সেই বহু পুরোনো রীতি ভেঙে নতুন সূচি দেখা যাবে টেস্টে।দেশভেদে অবশ্য সময়সূচি ভিন্ন হয়ে থাকে। যেমন ইংল্যান্ডে গ্রীষ্মকালে দিন বড় হওয়ায় ম্যাচ শুরু হয় সকাল ১১টায়। তবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ‘চা আগে, লাঞ্চ পরে’ এমন নজির এই প্রথমই।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে সিলেটে ধর্মঘট, ডিসি কার্যালয়ে তালা
উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে সিলেটে ধর্মঘট, ডিসি কার্যালয়ে তালা

সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন খাতে বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদে ‘সিলেট আন্দোলন’ এর ব্যানারে  সিলেটের কোর্ট পয়েন্টে গণ-অবস্থান কর্মসূচি পালন Read more

৩০ দূতাবাস ও কনস্যুলেট বন্ধের পরিকল্পনায় ট্রাম্প প্রশাসন
৩০ দূতাবাস ও কনস্যুলেট বন্ধের পরিকল্পনায় ট্রাম্প প্রশাসন

বিদেশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপস্থিতিতে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে প্রায় ৩০টি দূতাবাস ও কনস্যুলেট বন্ধের চিন্তাভাবনা করছে ট্রাম্প প্রশাসন। স্টেট Read more

গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসা শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু
গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসা শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী জান্নাতুল (৯) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) গোলখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড গোলখালী গ্রামে এই Read more

পঞ্চগড়ে সীমান্ত পাড়ি দেওয়ার আগে নারীসহ আটক ৩
পঞ্চগড়ে সীমান্ত পাড়ি দেওয়ার আগে নারীসহ আটক ৩

পঞ্চগড়ে ৫৬ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারীসহ তিন বাংলাদেশিকে আটক করেছে।মঙ্গলবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ৮টার Read more

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এই মুহূর্তে বিএনপির কোনো বিকল্প নেই: টুকু
গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এই মুহূর্তে বিএনপির কোনো বিকল্প নেই: টুকু

গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এই মুহূর্তে বিএনপির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন