বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘জুলাই সনদ ঐকমত্য কমিশনের অনেকগুলো সভার মধ্য দিয়ে তৈরি হয়েছে। এটি আমাদের সবারই প্রত্যাশা ছিল। যদিও এখানে কিছু প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব-নিকাশ আছে, কিন্তু এরপরেও আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে, এটা বাংলাদেশের জন্য নতুন ইতিহাস, নতুন মাইলফলক। তো একটা সনদ স্বাক্ষরও হয়েছে। আমরা আশা করি— এটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য অবশ্যই গণভোটের আয়োজন করা দরকার।’বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীন বরণ-২০২৫ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এসব কথা বলেন তিনি।শিবির সভাপতি বলেন, ‘যদিও এটাকে অর্ডিন্যান্সের মাধ্যমে করা হয়, কিন্তু বাংলাদেশের বাস্তবতা বলে দেয় যে একটি অর্ডিন্যান্স অন্য একটি দল এসে বিভিন্ন সময় সেটা আবার পরিবর্তন করে ফেলে। এজন্য গণভোট হলে এটা যে আইনি ভিত্তি পাবে বা সবার একটা গ্রহণযোগ্যতা পাবে, সেটা অর্ডিন্যান্সের মধ্য দিয়ে অতটা পাবে না। সেজন্য আমরা গণভোটের পক্ষে মত দিব। আর সেটা জাতীয় নির্বাচনের আগেই গ্রহণযোগ্যতা পাবেন।’২০২৪-২৫ শিক্ষাবর্ষের সতেরোশ অধিক নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে শাখা ছাত্রশিবির। এ সময় উপহার হিসেবে কুরআন (অমুসলিমের জন্য বই), কলম, নোটবুক, বুকলেট, পরিচিতি, চাবির রিং, ছেলেদের টি-শার্ট ও মেয়েদের জন্য হিজাব দিতে দেখা যায়।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন, ছাত্রশিবির কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া, শিল্প ও সংস্কৃতি সম্পাদক আবু মুসা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ডু অর ডাই’ ম্যাচে রাতে মাঠে নামাছে হামজারা
‘ডু অর ডাই’ ম্যাচে রাতে মাঠে নামাছে হামজারা

এএফসি এশিয়ান বাছাইয়ের ম্যাচে আজ হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে এ ম্যাচ। এর Read more

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন
আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলে ইরানের ড্রোন হামলায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ইরানের সামরিক বাহিনীর ছোড়া ড্রোনের Read more

ঢাকায় ফিরে অসুস্থ মির্জা ফখরুল, গভীর রাতে হাসপাতালে ভর্তি
ঢাকায় ফিরে অসুস্থ মির্জা ফখরুল, গভীর রাতে হাসপাতালে ভর্তি

চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরে আবারও অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি ইউনাইটেড Read more

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে সাবেক কোচের অভিযোগ, তদন্তে নামবে ফিফা
বসুন্ধরা কিংসের বিরুদ্ধে সাবেক কোচের অভিযোগ, তদন্তে নামবে ফিফা

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ২০১৮ সালে আবির্ভাব ঘটে বসুন্ধরা কিংসের। এরপর টানা পাঁচটি লিগ শিরোপা জিতেছে দলটি। তবে গত বছর Read more

কুবির প্রশাসনিক কার্যক্রম শুরু আজ, অ্যাকাডেমিক কার্যক্রম রবিবার
কুবির প্রশাসনিক কার্যক্রম শুরু আজ, অ্যাকাডেমিক কার্যক্রম রবিবার

ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আজ বুধবার (১৮ জুন) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ঈদ-গ্রীষ্মকালীন এবং সাপ্তাহিক ছুটি Read more

দুর্ঘটনার সংবাদ পেলেই ক্ষতিপূরণের ফরম পৌঁছে দিবে বিআরটিএ
দুর্ঘটনার সংবাদ পেলেই ক্ষতিপূরণের ফরম পৌঁছে দিবে বিআরটিএ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, যেখানেই দুর্ঘটনার সংবাদ পাওয়া যাবে, সেখানেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন