দিনাজপুরের খানসামা উপজেলার (পাকেরহাট) স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রোগীরা দফায় দফায় ভোগান্তিতে পড়ছেন। হাসপাতালের স্যাঁতসেঁতে দেয়াল, দুর্গন্ধযুক্ত করিডোর এবং ব্যবহার অনুপযোগী টয়লেট দেখে যে কেউ হতবাক হবেন। স্বাস্থ্য কমপ্লেক্সটির ভেতরের পরিবেশে এমন অবস্থা রোগী ও স্বজনদের দৈনন্দিন জীবনকেও ব্যাহত করছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের প্রবেশপথ থেকে ওয়ার্ডের প্রতিটি করিডোরে ছড়িয়ে আছে ময়লা-আবর্জনা। মেঝেতে পানি জমে থাকে, টয়লেটে দুর্গন্ধ তীব্র। নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করা হয় না। রোগীরা অভিযোগ করছেন, এমন পরিবেশে চিকিৎসা নিতে গিয়ে তাদের রোগ নিরাময় ঝুঁকির মধ্যে পড়ছে, এমনকি নতুন সংক্রমণের আশঙ্কাও রয়েছে।হাসপাতালে ভর্তি রোগী স্বপন কুমার বলেন, ‘বাথরুম ব্যবহার করা প্রায় অসম্ভব। মেঝেতে পানি জমে থাকে। সকাল থেকে আমি বাথরুমে যেতে পারিনি। বেডের পাশেও ময়লা আর দুর্গন্ধ। চিকিৎসা নিতে এসে এমন পরিবেশে থাকা দুঃখজনক হয়ে পড়েছে।’রোগীর স্বজনরা জানান, হাসপাতালের অস্বাস্থ্যকর অবস্থা তাদের জন্য মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করছে। অনেক রোগী ভয়ে বাড়তি সময় খরচ করতে পারছেন না, কারণ হাসপাতালের পরিচ্ছন্নতার অভাব স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে।কিন্তু রোগী ও স্থানীয়রা মনে করছেন, কর্তৃপক্ষ দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। তারা অভিযোগ করেছেন, হাসপাতালের অপরিষ্কার পরিবেশের জন্য কর্তৃপক্ষ রোগীদের উপরই দায় চাপাচ্ছেন। এতে ভুক্তভোগী রোগীরা আরও ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েছেন।স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত হাসপাতাল পরিচ্ছন্নতার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, হাসপাতালের পরিবেশ যত দ্রুত সম্ভব স্বাভাবিক ও স্বাস্থ্যকর করা হোক, যাতে রোগীরা নিরাপদ ও নির্ভরযোগ্য চিকিৎসা পান।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, ‘ছোট উপজেলা হলেও এই হাসপাতালে রোগীর চাপ প্রচুর। মাত্র দুইজন ক্লিনার নিয়ে হাসপাতাল চালানো সম্ভব নয়। রোগীদেরও কিছুটা সচেতন হওয়া দরকার। বিষয়টি আমি নিজ চোখে দেখেছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমরা রোগীদের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার জন্য কাজ করছি।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় লাঠির আঘাতে চাচা নিহত, দুই ভাতিজা গ্রেপ্তার
নওগাঁয় লাঠির আঘাতে চাচা নিহত, দুই ভাতিজা গ্রেপ্তার

নওগাঁর আত্রাইয়ে লাঠির আঘাতে চাচা আজিজার রহমান (৬৮) নিহতের ঘটনায় দুই ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর রাতে নাটোর Read more

কিস্তির টাকা চাওয়ায় দুই এনজিও কর্মীকে মারধর, নগদ টাকা লুট
কিস্তির টাকা চাওয়ায় দুই এনজিও কর্মীকে মারধর, নগদ টাকা লুট

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আম্বালা ফাউন্ডেশনের দুই কর্মীকে মারধর করে নগদ ১ লক্ষ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার Read more

বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান
বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

সান সিরোয় ৪-৩ গোলে জিতেছে  ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের জয়ে ফাইনালে পা রেখেছে ইতালির জায়ান্টরা।গল্পটা ইন্টারের নামে Read more

জীবননগরে ধসে পড়েছে আরও একটি ব্রীজ, বাওড় কতৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি এলাকাবাসীর
জীবননগরে ধসে পড়েছে আরও একটি ব্রীজ, বাওড় কতৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি এলাকাবাসীর

ভেঙে পানির প্রবল স্রোতের চাপে একের পর এক ভেঙে পড়ছে ব্রিজ। মনোহরপুর, সন্তোষপুর, রাঙ্গিয়ারপোতা ব্রিজের পর এবার ধসে পড়েছে সিংনগর Read more

নজরুলের স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শেষ করবে পরবর্তী সরকার: ফারুকী
নজরুলের স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শেষ করবে পরবর্তী সরকার: ফারুকী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় তাঁর স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। তবে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন