সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বনের হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক আব্দুর রহিম (৩২) বাগেরহাট জেলার শরণখোলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন বলে জানায় কোস্টগার্ড।কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বার্তায় জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীকে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহের উদ্দেশে ডাকাত দলের একজন সহযোগী হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা দিয়ে সুন্দরবনে গমন করবে।এমন তথ্যের ভিত্তিতে এ দিন সকাল ৬টায় কোস্টগার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দল ধাওয়া করে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজসহ তাকে আটক করে।জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিরাপত্তার নতুন সুবিধায় আসছে ক্রোম ব্রাউজার
নিরাপত্তার নতুন সুবিধায় আসছে ক্রোম ব্রাউজার

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট, ইমেইল ও কম্পিউটারের জন্য সবাই একাধিক পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। কিন্তু দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে সাইবার অপরাধীরা Read more

মাইলস্টোনের নিহত ২ শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেবে সরকার
মাইলস্টোনের নিহত ২ শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেবে সরকার

ঢাকার উত্তরার মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত ২ শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে Read more

অভিবাসীসহ কর্মীদের মর্যাদা বাড়াতে সৌদিতে নতুন নিয়ম, বাধ্যতামূলক ১ জানুয়ারি
অভিবাসীসহ কর্মীদের মর্যাদা বাড়াতে সৌদিতে নতুন নিয়ম, বাধ্যতামূলক ১ জানুয়ারি

কর্মীসহ অভিবাসীদের বেতনের সুরক্ষা ও কর্মস্থল হিসেবে স্বচ্ছতা বাড়াতে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সৌদি আরবে সব গৃহকর্মীর বেতন ইলেকট্রনিক Read more

গাজীপুরে গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২
গাজীপুরে গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২

রান্নাঘরে গ্যাস জমে ছিল অজান্তেই। রান্না শেষ, চুলাও বন্ধ—তবু ঘরের ভেতরে ছিল অদৃশ্য এক বিস্ফোরণের ফাঁদ। মাত্র একটি চুলা চালু Read more

যশোরের বজ্রপাতে কৃষক নিহত
যশোরের বজ্রপাতে কৃষক নিহত

যশোরের শার্শায় বজ্রপাতে আমির হোসেন (৪০)  নামে এক কৃষক নিহত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে দিকে প্রবল বৃষ্টির মধ্যে  ক্ষেতে ধান Read more

ভালো কাজ করছে অন্তর্বর্তী সরকার: ফখরুল
ভালো কাজ করছে অন্তর্বর্তী সরকার: ফখরুল

অন্তর্বর্তী সরকার কিছু ভালো কাজ করছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন