চাঁদপুরের ফরিদগঞ্জে স্বর্ণালংকার চুরির মামলায় আন্তঃজেলা চোরচক্রের মূল হোতা কামাল পারভেজ মিলনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই স্বর্ণালংকার, নগদ টাকা ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এ তথ্য জানান।তিনি বলেন, গত ১৫ থেকে ১৬ অক্টোবর রাতের মধ্যে ফরিদগঞ্জ বাজারের ‘মা জুয়েলার্স’ নামের দোকানে প্রায় ৫০ লাখ টাকার স্বর্ণ ও রূপা চুরি হয়। দোকান মালিক মন্টু কর্মকারের দায়ের করা মামলার ভিত্তিতে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম পিপিএম-এর তত্ত্বাবধানে এসআই আরিফুর রহমান সরকারের নেতৃত্বে তদন্ত শুরু করে পুলিশ।তথ্যপ্রযুক্তির সহায়তায় খুলনা শহরের নিউ মার্কেট এলাকা থেকে মূল হোতা কামাল পারভেজ মিলনকে গ্রেফতার করা হয়। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে ৭ ভরি স্বর্ণালংকার ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদে কামাল পারভেজ জানায়, চুরি করা ১২ ভরি স্বর্ণ ১৩ লাখ টাকায় বিক্রি করে তার সহযোগী খলিল মৃধাকে ৫ লাখ টাকা দেয়। পরবর্তীতে পুলিশ চাঁদপুর সদর উপজেলা থেকে খলিল মৃধাকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ৫ লাখ টাকা উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, কামাল পারভেজের বিরুদ্ধে ৭টি ও খলিল মৃধার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। চুরি হওয়া বাকি স্বর্ণালংকার উদ্ধারের অভিযান চলমান রয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনিয়মের তথ্য চাওয়ায় সাংবাদিকদের গালিগালাজ করলেন মসিকের প্রকৌশলী
অনিয়মের তথ্য চাওয়ায় সাংবাদিকদের গালিগালাজ করলেন মসিকের প্রকৌশলী

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে পরিবহন সেক্টরে নানা অনিয়ম-লুটপাটের তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে মসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) Read more

সোনারগাঁয়ে যুবককে গলা কেটে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
সোনারগাঁয়ে যুবককে গলা কেটে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চাঞ্চল্যকর রতন (৩৮) হত্যাকাণ্ডের প্রধান আসামি ইয়ানুছ (৪০)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব।বুধবার (০৩ জুলাই) সন্ধ্যায় কুড়িগ্রামের পাঁচগাছির আরাজী কদমতলা Read more

ব্রহ্মপুত্রে বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করল চীন
ব্রহ্মপুত্রে বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করল চীন

তিব্বত ও ভারত দিয়ে প্রবাহিত ইয়ারলুং জাংবো নদীর ওপর বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু করেছে চীন। এই নদীটি ভারত ও Read more

অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে দরকার জনভিত্তিক উন্নয়ন: অর্থ উপদেষ্টা
অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে দরকার জনভিত্তিক উন্নয়ন: অর্থ উপদেষ্টা

অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত খরুচে প্রকল্প বাদ দিয়ে জনভিত্তিক উন্নয়ন দরকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।সোমবার (২৬ Read more

এনসিপি’র এজেন্ডা বিএনপি’র নামে বদনাম করা: ইশরাক
এনসিপি’র এজেন্ডা বিএনপি’র নামে বদনাম করা: ইশরাক

পদ যাত্রার নামে বিএনপির নামে বদনাম করা এনসিপির একটা এজেন্ডা বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন