জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে নতুন নীতিমালা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঘোষিত ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৫’ শুধু দেশীয় পর্যবেক্ষকদের জন্য প্রযোজ্য হবে।নীতিমালা অনুযায়ী, পর্যবেক্ষণের মূল লক্ষ্য হলো— নির্বাচনে অনিয়ম শনাক্ত করা, প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা ও ভোটারের আস্থা বৃদ্ধি করা।নিবন্ধন প্রক্রিয়া: নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগ্রহী সংস্থাগুলোকে নির্ধারিত ফরম (EO-1) ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে।আবেদনের যোগ্যতা: যেসব বেসরকারি সংস্থা গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে এবং গঠনতন্ত্রে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রতি অঙ্গীকার আছে, তারাই আবেদন করতে পারবে।অযোগ্যতা: রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক কেউ সংস্থার প্রধান বা পরিচালনা পর্ষদের সদস্য হলে নিবন্ধন বাতিল হবে। একই সঙ্গে রাজনৈতিকভাবে প্রভাবিত প্রতিবেদন দাখিলকারীরাও অযোগ্য হবেন।নিবন্ধনের মেয়াদ ও প্রতিবেদন: সংস্থার নিবন্ধন ৫ বছরের জন্য বৈধ থাকবে। মেয়াদ শেষে নবায়ন করা যাবে। এ সময়ে জাতীয় সংসদের অন্তত একটি ও স্থানীয় সরকারের চারটি নির্বাচন পর্যবেক্ষণ করে প্রতিবেদন ইসিতে জমা দিতে হবে। প্রতি দুই বছর অন্তর দ্বিবার্ষিক প্রতিবেদনও দিতে হবে।পর্যবেক্ষকের যোগ্যতা: পর্যবেক্ষক হতে হলে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকা চলবে না।পর্যবেক্ষক নিজ নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করতে পারবেন না এবং কেবল নির্বাচনের আগের দিন, ভোটের দিন ও পরের দিন মাঠে থাকবেন।নিবন্ধন বাতিল: নীতিমালা ভঙ্গ বা রাষ্ট্রবিরোধী কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে ইসি সংশ্লিষ্ট সংস্থার নিবন্ধন বাতিল করতে পারবে। এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা দখলের জন্য ৬০ হাজার রিজার্ভ সৈন্য ডাকছে ইসরায়েল
গাজা দখলের জন্য ৬০ হাজার রিজার্ভ সৈন্য ডাকছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটি দখলের পরিকল্পনা বাস্তবায়নে আগামী কয়েক সপ্তাহে অতিরিক্ত ৬০ হাজার রিজার্ভ সেনাকে ডাকবে ইসরায়েল। একই সময়, আরও Read more

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫৮
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫৮

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও Read more

ফুলবাড়ীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি যুবক আটক
ফুলবাড়ীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি যুবক আটক

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত যাওয়ার সময় এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক বাংলাদেশি Read more

যুক্তরাষ্ট্রে নতুন কোভিড ভ্যারিয়েন্ট BA.3.2 শনাক্ত, ২৫ অঙ্গরাজ্যে বিস্তার
যুক্তরাষ্ট্রে নতুন কোভিড ভ্যারিয়েন্ট BA.3.2 শনাক্ত, ২৫ অঙ্গরাজ্যে বিস্তার

যুক্তরাষ্ট্রজুড়ে নতুন এক কোভিড-১৯ ভ্যারিয়েন্ট BA.3.2 ছড়িয়ে পড়েছে, যা ইতোমধ্যে অন্তত ২৫টি অঙ্গরাজ্যে শনাক্ত হয়েছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এই ভ্যারিয়েন্ট Read more

কিশোরগঞ্জে হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে কর্মচারীর ধর্ষণ মামলা
কিশোরগঞ্জে হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে কর্মচারীর ধর্ষণ মামলা

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন Read more

সিলেট পৌঁছেছেন তারেক রহমান
সিলেট পৌঁছেছেন তারেক রহমান

যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন