চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক তরুণীকে ধর্ষণের চেষ্টার মামলায় এনসিপি নেতা আল আমিন সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়। তিনি ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের খলিল বেপারি বাড়ির মোঃ রফিক বেপারীর ছেলে। আল আমিন সৈকত ফরিদগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক।ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, অভিযোগকারী তরুণীর বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়। গত ৫ অক্টোবর তিনি আল আমিন সৈকতের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।তার অভিযোগ, এনসিপি নেতা আল আমিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘদিনের সেই সম্পর্ক বিয়েতে রূপ না নেওয়ায় তিনি অনশন করেন। দুই দিন অনশন চলার পর স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও বিষয়টি সমাধান হয়নি।পরবর্তীতে গত ২৬ অক্টোবর ওই তরুণী চাঁদপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) অনুযায়ী মামলা দায়ের করেন।আদালত মামলাটি আমলে নিয়ে আল আমিন সৈকতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ফরিদগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।এ বিষয়ে এনসিপির চাঁদপুর জেলা প্রধান সমন্বয়ক মাহবুব আলম বলেন, ‘ঘটনাটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এ বিষয়ে আগেই উভয় পক্ষকে নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন অন্তত ১০ জন আইনজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। উভয়ের বক্তব্য শোনার পর কোনো প্রমাণ না পাওয়ায় মেয়ের পরিবার তাকে বাড়িতে নিয়ে যায়। এরপরও তদন্ত ছাড়াই আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ
নাগরপুরে পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ

টাঙ্গাইলের নাগরপুরে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ২০২৪-২০২৫ অর্থবছরে উন্নত প্রযুক্তি Read more

অতিভারী বৃষ্টি সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
অতিভারী বৃষ্টি সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ Read more

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে Read more

পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ
পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ

পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে আবারও পুশইনের ঘটনা ঘটেছে। এবার নারী-শিশুসহ ২৪ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের Read more

বিপিএলে ফ্র‍্যাঞ্চাইজি কিনতে ১০ প্রতিষ্ঠানের আবেদন, নোয়াখালী নামেও আবেদন
বিপিএলে ফ্র‍্যাঞ্চাইজি কিনতে ১০ প্রতিষ্ঠানের আবেদন, নোয়াখালী নামেও আবেদন

বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা নেওয়ার জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল আজ, সোমবার (২৮ অক্টোবর)। শেষ দিন পর্যন্ত মোট ১০টি Read more

আমাকে ছাড়া ট্রাম্প জিততেই পারতেন না: এলন মাস্ক
আমাকে ছাড়া ট্রাম্প জিততেই পারতেন না: এলন মাস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প ও এলন মাস্কের সম্পর্কের টানাপোড়েন চূড়ান্ত রূপ নিচ্ছে। প্রশাসনিক উপদেষ্টার পদ থেকে ইস্তফার পর এবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন