ঝিনাইদহে ইসহাক আলী (৭০) নামে এক কৃষক খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঠে তার হাত, পা ও গলায় দড়ি বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইসহাক আলী রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।গ্রামবাসী শহিদুল ইসলাম জানান, সকালে বাড়ির পাশে ঠাকুর খাল নামক স্থানে একটি ধান ক্ষেতে ইসহাক আলীর লাশ পড়ে থাকতে দেখে কৃষকরা। তারা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধারের প্রক্রিয়া চালায়। লাশটি সকাল ১০টা পর্যন্ত ঘটনাস্থলে পড়ে ছিল।প্রতিবেশী আব্দুল হাকিম জানান, নিহত রুস্তম আলী নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। ১৫ বছর আগে তার স্ত্রী বিয়োগ হলেও তিনি আর বিয়ে করেননি। তিনি হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান।ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান বলেন, পা বেধে গলায় ফাঁস দিয়ে ইসহাক আলীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘাতকদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে। ঝিনাইদহ থেকে সিআইডি ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে।এদিকে পুলিশের একটি সূত্র জানায়, জমিজমা নিয়ে দুই সন্তানের মধ্যে বিরোধ ছিল। এই বিরোধের কারণে হত্যাকাণ্ড ঘটেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তাছাড়া মাঠের মধ্যে ফাঁকা বাড়িতে পুত্রবধূ নিয়ে তিনি বসবাস করতেন। পরকীয়া বা অন্য কোনো কারণে ইসহাক আলী খুন হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোমালিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
সোমালিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষা মিশনের ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন।বুধবার (০২ জুলাই) এডেন Read more

রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম: মাহিয়া মাহি
রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম: মাহিয়া মাহি

অভিনেত্রী মাহিয়া মাহি দেড় বছর আগে বলেছিলেন, রাজনীতিবিদ স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। গণমাধ্যমে দেওয়া সেই ঘোষণার পর Read more

মাদারীপুরে ছিনতাই হওয়া ৩০ রাউন্ড গুলি উদ্ধার, থানায় মামলা
মাদারীপুরে ছিনতাই হওয়া ৩০ রাউন্ড গুলি উদ্ধার, থানায় মামলা

মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়িতে গণেশ পাগলের কুম্ভমেলায় পুলিশের সঙ্গে জুয়াড়িদের সংঘর্ষের সময় ছিনতাই হওয়া পুলিশের শটগানের ৩০টি গুলি উদ্ধার করেছে Read more

দুদকের ২ উপপরিচালক বরখাস্ত
দুদকের ২ উপপরিচালক বরখাস্ত

দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই উপ-পরিচালককে সাময়িক বরখাস্ত করেছে সংস্থাটি। তারা হলেন- দুর্নীতি দমন Read more

বেনাপোলে সীমান্তে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জনতা
বেনাপোলে সীমান্তে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জনতা

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ইমরান হোসেন নামে যশোর জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন