সাময়িক বন্ধ থাকার পর রাজধানীতে স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকেই নিয়মমাফিক মেট্রোরেল চলতে দেখা গেছে। এর আগে, বুধবার (২৯ অক্টোবর) রাত সোয়া ৯টা থেকে রাজধানীর শাহবাগ থেকে আগারগাঁও অংশে চলাচল বন্ধ হয়ে যায়।  সংশ্লিষ্ট সূত্র জানায়- বিয়ারিং প্যাড পড়ে গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে কিছুটা কম্পন হওয়ায় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সেই সময় ডিএমটিসিএলের জনসংযোগের দায়িত্বে থাকা জাহিদুল ইসলাম জানান, মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।গত রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে উড়ালপথ ও পিলারের সংযোগস্থলে থাকা একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে আবুল কালাম নামের এক পথচারী নিহত হন। দুর্ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।পরে বিকেল ৩টার দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় শুরু হয় আর সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চালু করা হয়। বিয়ারিং প্যাড পুনঃস্থাপনের পর সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে পুরো পথে মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হয়।তবে সতর্কতার অংশ হিসেবে ফার্মগেট দুর্ঘটনাস্থলে গত তিন দিন ধরে ধীরগতিতে ট্রেন চালানো হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে ওই স্থানে ট্রেনের গতি কমিয়ে আনা হয়েছে।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, ফার্মগেটে দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে ট্রেন চলার সময় চালক সামান্য কম্পন অনুভব করেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। এরপরই ওই অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।ডিএমটিসিএলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায় আর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী শেষ ট্রেন ছেড়ে যায় রাত ১০টা ১০ মিনিটে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যেসব অভ্যাস ক্ষতি করছে শরীরের
যেসব অভ্যাস ক্ষতি করছে শরীরের

প্রতিদিন আমরা এমন কিছু কাজ করি যা আমরা স্বাভাবিক মনে করি। তবে কিছু ছোট্ট অভ্যাস যে শরীরের ক্ষতি করতে পারে, Read more

নওগাঁয় বিদ্যুতের তারের সুরক্ষায় সাড়ে ৫’শ তালগাছ ন্যাড়া!
নওগাঁয় বিদ্যুতের তারের সুরক্ষায় সাড়ে ৫’শ তালগাছ ন্যাড়া!

নওগাঁ বাইপাস সড়কের দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সারি সারি প্রায় ৫৫০টি তালগাছের ডালপালা কেটে ন্যাড়া করে দেওয়া Read more

দীর্ঘ ১৭ বছর পর ঢাকার মাটিতে পা রাখলেন তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর পর ঢাকার মাটিতে পা রাখলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী Read more

‘ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামোতে নিয়ে আসা জরুরি’
‘ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামোতে নিয়ে আসা জরুরি’

বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদেরকে একটি বেতন কাঠামোতে নিয়ে আসা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেনর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের Read more

নেত্রকোনার চার কলেজে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য
নেত্রকোনার চার কলেজে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য

নেত্রকোনায় সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় চার কলেজের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠান চারটি হলো কেন্দুয়া উপজেলার গোপালপুর মডেল কলেজ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন