রাজধানীর মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে প্রাণ হারানো শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের ব্যবসায়ী আবুল কালাম আজাদের পরিবারের পাশে দাঁড়ালেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর-৩ আসনের সাবেক সংসদ ও বর্তমান শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরণ।বুধবার বিকেলে (২৯ অক্টোবর) নিহত আবুল কালাম আজাদের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন বিএনপি নেতা কিরণ। এ সময় তিনি আবুল কালাম আজাদের দুই শিশুসন্তানের পড়াশোনার দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।শফিকুর রহমান কিরণ বলেন, ‘আমি যেহেতু এই নির্বাচনী এলাকার সম্ভাব্য প্রার্থী, তাই আবুল কালাম আজাদের দুই শিশু সন্তানের ভবিষ্যৎ শিক্ষা ও লালন-পালনের দায়িত্ব আমি নিজে নেব। পাশাপাশি তার স্ত্রীকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।’তিনি আরও জানান, ‘আগামী সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় ও জেলা বিএনপির পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হবে। মানবিক দায়বদ্ধতা থেকেই আমি এই পরিবারের পাশে থাকতে চাই।’দুর্ঘটনার জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করে শফিকুর রহমান কিরণ বলেন, ‘সরকার যেই সিদ্ধান্তই নিক না কেন, কালাম আমার এলাকার সন্তান। তার মৃত্যুতে কষ্ট আমাদের, সরকারের নয়। এই দুর্ঘটনার পূর্ণ দায় সরকারকেই নিতে হবে।’তিনি মনে করেন, সরকার যদি ন্যায্য ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হয়, তাহলে পরিবার আইনগতভাবে ন্যায়বিচার আদায়ের পথ বেছে নিতে পারে। তার ভাষায়, ‘এই মৃত্যুর ক্ষতিপূরণ কমপক্ষে ১০ কোটি টাকা হওয়া উচিত। পরিবার একজন কর্মক্ষম সদস্য হারিয়েছে—এর আর্থিক মূল্য কোনোভাবেই পরিমাপযোগ্য নয়।’কিরণ আরও বলেন, ‘পৃথিবীর অনেক দেশেই দুর্ঘটনা ঘটে, কিন্তু একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এমন ভয়াবহ ঘটনা আগে কখনো শুনিনি। মেট্রোরেলের মতো বড় একটি প্রকল্পে কাজ শেষ হওয়ার এক বছরের মধ্যেই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে—এতে প্রকৌশলী, তত্ত্বাবধায়ক ও ঠিকাদারদের অবহেলা স্পষ্ট। আমি মনে করি, নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার করাই এই মর্মান্তিক ঘটনার মূল কারণ।’স্থানীয়রা জানান, শফিকুর রহমান কিরণের এ ঘোষণায় শোকাহত আজাদের পরিবার কিছুটা সান্ত্বনা পেয়েছে। তারা আশা করছেন, রাজনৈতিক প্রতিশ্রুতির বাইরে গিয়েও মানবিক সহায়তা অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুবির প্রশাসনিক কার্যক্রম শুরু আজ, অ্যাকাডেমিক কার্যক্রম রবিবার
কুবির প্রশাসনিক কার্যক্রম শুরু আজ, অ্যাকাডেমিক কার্যক্রম রবিবার

ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আজ বুধবার (১৮ জুন) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ঈদ-গ্রীষ্মকালীন এবং সাপ্তাহিক ছুটি Read more

আ.লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আ.লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ কোনো অপকর্মে লিপ্ত হলে কোনোভাবেই ছাড় পাবে না।শনিবার (২ Read more

কোরবানি ঈদের জন্য প্রস্তু ফুলপুরের প্রধান
কোরবানি ঈদের জন্য প্রস্তু ফুলপুরের প্রধান

কোরবানির ঈদকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঠাকুরবাখাই ইউনিয়নের শরচাপুর গ্রামের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক বিশালাকৃতির গরু, যার নাম Read more

টাঙ্গাইলে বাস উল্টে বড় দুর্ঘটনা থেকে রক্ষা
টাঙ্গাইলে বাস উল্টে বড় দুর্ঘটনা থেকে রক্ষা

টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের অমরপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে দুর্ঘটনার শিকার হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার Read more

নওগাঁয় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
নওগাঁয় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

নওগাঁয় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার Read more

হাওরে বোরো ছেড়ে ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকরা, পালটে যাচ্ছে হাওড় পারের জীবন
হাওরে বোরো ছেড়ে ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকরা, পালটে যাচ্ছে হাওড় পারের জীবন

হাওর মানেই শুকনো মৌসুমে ধান চাষের সমারোহ। যতদূর চোখ যায় সবুজ ধানের ক্ষেত। অথচ দিনে দিনে সেই চির চেনা দৃশ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন