রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বেয়ারিং প্যাড খুলে পড়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের আবুল কালাম আজাদ (৩৫) নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ।বুধবার (২৯ অক্টোবর) বিকেলে তিনি নিহত আজাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং নিহতের দুই সন্তানের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেন। পাশাপাশি পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।শফিকুর রহমান কিরণ বলেন, “আমরা শুধু একজন মানুষ হারাইনি, সমাজের এক কর্মক্ষম তরুণকে হারিয়েছি। কোনো ক্ষতিপূরণ দিয়েই এমন ক্ষতি পূরণ করা সম্ভব নয়। তারপরও আমি ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করছি। সরকার যদি তা না দেয়, আদালতের আশ্রয় নিতে হবে।”তিনি আরও বলেন, “এটা কোনো ছোট দুর্ঘটনা নয়, রাষ্ট্রীয় মেগা প্রকল্পের অবহেলার ফল। নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে তদারকি জোরদার করতে হবে।”তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে নিহত আজাদের স্ত্রীকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং জেলা ও কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকেও খুব শীঘ্রই একটি আর্থিক অনুদান দেওয়া হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
মালয়েশিয়ায় তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

মালয়েশিয়ার জোহর রাজ্যের মাসাই এলাকার জালান কেম্পাসে অবস্থিত তামান মেগাহ রিয়ার একটি তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় Read more

আখ খেতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহীনের মৃত্যু
আখ খেতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহীনের মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে আখ খেতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহিন (১৪) এক শিশুর নিহত হয়েছেন।নিহত শাহীন উপজেলার টেংগারচর ইউনিয়নের জহিরুল Read more

ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ ঘোষণা
ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ ঘোষণা

ভারত থেকে সুতা আমদানির সুবিধা বাতিল করে প্রজ্ঞাপন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারী স্থলবন্দর দিয়ে Read more

বেপরোয়া রুপসা কেড়ে নিলো ছাত্রীর প্রাণ, সড়ক অবরোধ
বেপরোয়া রুপসা কেড়ে নিলো ছাত্রীর প্রাণ, সড়ক অবরোধ

যশোরে বেপরোয়া রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় মাদ্রাসা ছাত্রী উর্মি খাতুনের (১৪) মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সদর উপজেলার চুড়ামনকাটি Read more

৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

চুয়াডাঙ্গার উথলীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।শুক্রবার (৪ জুলাই) Read more

গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতির সমীকরণ পাল্টে গেছে: আবু হানিফ
গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতির সমীকরণ পাল্টে গেছে: আবু হানিফ

জুলাই গণঅভ্যুত্থানের পর এই দেশের রাজনীতির সমীকরণ পাল্টে গেছে। মানুষ এখন অনেক সচেতন এবং প্রতিবাদী। আগের মত কেন্দ্র দখল কিংবা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন